ত্রিপুরায় তৃণমূলের নৈতিক জয়, নিরাপত্তা প্রদানের নির্দেশ সুপ্রিম কোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৫ নভেম্বর ত্রিপুরার পুরসভা নির্বাচন। তার আগে একাধিকবার হামলার শিকার হতে হয়েছেন প্রার্থী থেকে তৃণমূল কর্মীরা। এমনটাই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার শীর্ষ আদালতের নির্দেশে ত্রিপুরায় তৃণমূলের নৈতিক জয় হল। আদালতের তরফে জানানো হয়েছে, সমস্ত দল যাতে নির্বাচনে নির্বিঘ্নে প্রচার করতে পারে। পাশাপাশি নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। 

আরও পড়ুনঃ ত্রিপুরায় প্রার্থীদের ওপর হামলা, প্রশাসনের দ্বারস্থ তৃণমূল

নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই ত্রিপুরায় তৃণমূল কর্মীদের ওপর লাগাতার হামলার প্রতিবাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সুস্মিতা দেব। অভিযোগ, ত্রিপুরায় রাজনৈতিক প্রচারে তৃণমূলকে বারবার বাধা দেওয়া হচ্ছে। একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। হামলার শিকার হতে হইয়েছে সুস্মিতা দেব সহ অন্যান্য কর্মীদেরও। এবিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে সিট গঠনের আর্জি জানিয়েছিলেন সুস্মিতা দেব

তৃণমূল সাংসদের আর্জির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সুস্মিতা দেব সহ অন্যান্য তৃণমূল নেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সাফ নির্দেশ দেয় আদালত। পাশাপাশি আদালতের এই নির্দেশকে কতটা মান্যতা দিয়েছে রাজ্য সরকার সেবিষয়ে স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপিকে রিপোর্ট জমা দেওয়ার কথা জানায় আদালত।

ত্রিপুরায় তৃণমূলের নৈতিক জয়, পুরভোটের আগে মাইলেজ পেল ঘাসফুল

ত্রিপুরায় তৃণমূলের নৈতিক জয়, পুরভোটের আগে মাইলেজ পেল ঘাসফুল 
ত্রিপুরায় তৃণমূলের নৈতিক জয়, পুরভোটের আগে মাইলেজ পেল ঘাসফুল

আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি জানিয়েছেন, “আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই শান্তিপূর্ণ এবং অয়াব্ধ নির্বাচনের রায় ঘোষণা করার জন্য। ত্রিপুরায় পুলিশের ভূমিকা গণতন্ত্রের কাছে হাস্যকর। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এমনভাবে পুলিশকে পরিচালনা করছেন যেখানে তাঁকে বারবার মনে করিয়ে দিতে হচ্ছে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন