নজরবন্দি ব্যুরো: ঝাড়গ্রামে ৪-০ জিতবে তৃণমূল, ছত্রধর আশাবাদী ঝাড়গ্রামের ৪-০ ফল নিয়েও। বিশ্বাস রাখছেন সাধারণ মানুষের ওপর আর ভরসা রাখছেন দেশের আইনে। জঙ্গলমহলে কার্যত হাতের তালুর মত চেনেন তিনি। একদা মাওবাদী নেতা এবং এখন তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সম্পাদক। একদশক পর দাঁড়ালেন লাইনে।
আরও পড়ুনঃ প্রথম দফার নির্বাচন শেষ হওয়ার আগেই বিজেপির ঘোষণা ‘খেলা শেষ’!
সপরিবারে ভোট দিলেন ঝাড়গ্রামের লালগড়ের নির্দিষ্ট কেন্দ্রে। দুই কেসে এখনো তাঁকে NIA তলব করেছে। গতকাল ছিল তাঁর হাজিরা দেওয়ার দিন। কিন্তু সেই হাজিরা এড়িয়ে গেছেন ছত্রধর। জল্পনা উঠেছিল তাহলে কি নির্বাচনের মধ্যেই গ্রেপ্তার হবেন ছত্রধর? তৃণমূলের তরফ থেকেও জানানো হয়েছিল জঙ্গল মহলের ভোটলুঠ করতে তাঁকে গ্রেপ্তার করতে চাইছে বিজেপির প্রেরিত পুলিশ।
কিন্তু আজ অন্য কথা জানালেন তিনি। আর সব কিছু পেরিয়ে আজ প্রায় একদশক পর আঙুলে কালি লাগলো তাঁর। আর পাঁচ জনের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তিনি বললেন, মনে হলো নতুন ভোটার তিনি। মাওবাদী জীবন পেরিয়ে এসেছেন, ভরসা রাখছেন গণতন্ত্রে, ভরসা রাখছেন দেশের আইন ব্যবস্থায়। NIA তলব নিয়ে বলেন এদিন, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে সপ্তাহে ৩দিন হাজিরা দিতেও রাজি তিনি। আদালত তাঁকে নির্দেশ দিয়েছেন প্রতি সপ্তাহের সোম বুধ শুক্র হাজিরা দিতে, তাতেও সম্মতি জানিয়েছেন তিনি।
ঝাড়গ্রামে ৪-০ জিতবে তৃণমূল, এককালীন মাওবাদী ছত্রধরের ওপর ভরসা রেখেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। ভরসা রাখছেন এখনো, জঙ্গল মহলে নিজের জনসমর্থন নিয়ে ফের শাসক দলের ঘাঁটি শক্ত করতে। সেই কাজ করছেন তিনি নিজেও। আজ ভোট দিতে এসে ছত্রধর জানিয়ে দিলেন তাঁর পছন্দের দল মমতার দল। সেকথা মাথায় রেখেই ভোট দিয়েছি। আর জঙ্গল মহলের ফলাফল যাবে তৃণমূলের পক্ষেই। ৪-০ হবে রেজাল্ট। শুধু ছত্রধর নয়, এককালীন অনেক মাওবাদীই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ফিরে এসেছেন নিজেদের স্বাভাবিক জীবনে। ছত্রধর তার উধাহরন।



