প্রথম দফার নির্বাচন শেষ হওয়ার আগেই বিজেপির ঘোষণা ‘খেলা শেষ’!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোট আবহের সবথেকে বেশি চর্চিত স্লোগান হয়েছে খেলা হবে। তৃণমুল কংগ্রেসের এই স্লোগান ধীরে ধীরে বিতর্ক আর জনপ্রিয়তায় ছড়িয়ে গেছে বাকি সব দলের সব স্লোগান কে। একদিকে তৃণমূলের সুপ্রিমো থেকে সাধারণ কর্মী প্রত্যেকে যখন নির্বাচনের আগে বলেছেন খেলা হবে, তখন বাকি সব দল সেই স্লোগান বিপরীত ভাবে ব্যবহার করেছে।

ভোট যত এগিয়ে এসেছে বিরোধী হলের নেতা মন্ত্রীরা বার বার বলেছেন ২রা মে খেলা শেষ হবে। মোট ৮ দফায় বাংলায় হবে ২১এর নির্বাচন। আজ শুরু হয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। তবে বিজেপি সমর্থকেরা অপেক্ষা করলেন না ২রা মে পর্যন্ত। প্রথম দফা ভোট শেষ হওয়ার আগেই কার্যত নিজেরাই ঘোষণা করলেন খেলা শেষ। আজ বঙ্গ বিজেপির একটি টুইট হ্যান্ডেলে তৃণমূলের পতাকা, চেয়ার টেবিল নিয়ে প্রতীকী একটি মিম বানিয়ে শেয়ার করা হয়েছে। ইতোমধ্যে তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

Shamim Ahamed Ads

রাজ্যের প্রথম দফা নির্বাচনের দিনই ঠাওর করা যাবে আগামী একমাসে চিত্র, একথা বলেছিলেন অনেকেই, তবে নির্বাচন শেষের আগে একেবারে খেলা শেষ ডিক্লেয়ার কিভাবে করলো বিজেপি? সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। টুইটারে যে ছবি দিয়ে মিম বানানো হয়েছে, সেই ছবি নিয়েও উঠে এসেছে দ্বিমত। অনেকেই বলছেন বিজেপি বোঝাতে চাইছে জনগন আসলে ভোট তৃণমূল কে নয়, বিজেপিকে দিচ্ছে, কেউ কেউ বলছেন, মানুষ দলীয় পতাকার আবেগ আর নেতাদের আদর্শে করতেন রাজনীতি।

ভোটের আগে তৃণমূলের একাধিক প্রথম সারির নেতা চলে গেছেন বিজেপিতে, বেশিরভাগ এবার বিজেপি প্রার্থীও। হয়তো সেই ইঙ্গিত দিয়েই ভোট শুরুর দিনেই মিমের মাধ্যমে বিজেপি জানিয়ে দিল খেলা শেষ তৃণমূলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত