Firhad Hakim : ‘ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল’, আশাবাদী ফিরহাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পুরভোটের দিনক্ষণ প্রকাশ করেছে রাজ্যের নির্বাচন কমিশন। সেইমত আগামী মাসের ১৯ তারিখ পুরভোট হতে চলেছে কলকাতায়। সেখানকার মোট ১৪৪ টি ওয়ার্ডে চলবে এই নির্বাচন। তবে অপরদিকে রাজ্যপাল জগদীপ ধনকড় নিজের অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে ১৮ টি আপত্তির মন্তব্য করায় হাওড়ার নির্বাচনের কথা দূরে সরিয়ে রেখেই কলকাতার পুরভোটের বিজ্ঞপ্তি জারি করে কমিশন।

আরও পড়ুনঃ Smriti Irani: বিশেষ অতিথি হয়েও মন্ত্রী স্মৃতি ইরানি ঢুকেতে পারলেন না কপিলের শো তে, তোলপাড় বলিউড

- Advertisement -

এরপরেই বিশেষ সাংবাদিক বৈঠক করেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে পুরনির্বাচন নিয়ে একাধিক মন্তব্য করার পাশাপাশি ত্রিপুরা সরকারের বিরুদ্ধে ও তোপ দাগেন তিনি। বলা যায় আজ সকাল থেকেই সকলের নজরে রয়েছে ত্রিপুরা, যেখানে দফায় দফায় দুষ্কৃতি আক্রমনের সম্মুখীন হতে হয় প্রার্থীদের। পাশাপাশি আজ বেলাতেই সেখানকার ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর উপর হামলার অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা পরিস্থিতি।

সেই নিয়েই বিপ্লবদেবের দিকে তোপ দাগেন ববি হাকিম। তিনি বলেন, ত্রিপুরায় গনতন্ত্রের হত্যা হয়েছে। সেখানকার মানুষদের ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে বাঁধা দেওয়া হচ্ছে। তবে মানুষ সমস্ত কিছু বুঝতে পেরেছে। এই দুর্নীতির যোগ্য জবাব তাঁরা দেবেন। তাই বিপ্লব দেবের শাসনের অবসান ঘটিয়ে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস সেখানে সরকার প্রতিষ্ঠা করবে।

‘ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল’, আশাবাদী পরিবহন মন্ত্রী 

'ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল', আশাবাদী ফিরহাদ
‘ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল’, আশাবাদী ফিরহাদ

এরপরেই পুরসভার প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের এই পরিবহন মন্ত্রী বলেন, আমরা সম্পূর্ণ ভাবে তৈরি রয়েছি। আমাদের নতুন করে আর প্রচারের প্রয়োজন পরে না। আমরা সারাবছর সাধারন মানুষের পাশেই থাকি তাই আমাদের জয় নিশ্চিত। তাই সারাবছরের পড়াশোনাই যথেষ্ট শেষ মুহূর্তে নতুন করে কিছু করার প্রয়োজন আমাদের পড়বে না। বলা যায় পুরনির্বাচনের আগেই জয় নিয়ে যথেষ্ট আশাবাদী ববি হাকিম।

'ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল', আশাবাদী ফিরহাদ
‘ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল’, আশাবাদী ফিরহাদ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর