Suvendu Adhikari: বিজেপির ময়লা সাফ করে পাপক্ষয় করবে তৃণমূল, কর্মীদের কী বললেন শুভেন্দু?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই একের পর এক সভা থেকে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি ও তৃণমূলের নেতারা। শনিবার বোলপুরের জনসভা থেকে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আরও একবার তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বীরভূম এই তোলাবাজদের নাম পরিচিত হবে না। বীরভূম এই কেষ্ট মন্ডলদের নামে পরিচিত হবে না। বীরভূম পরিচিত হবে মা তারার নামে। বীরভূম পরিচিত হবে বিশ্বভারতী এবং কবিগুরুর নামে। বিজেপির ময়লা সাফ করে পাপক্ষয় করবে তৃণমূল। বীরভূম থেকে দাবি শুভেন্দুর।

আরও পড়ুনঃ ১৩ তারিখ কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের, সমস্যার মুখে আমজনতা

এদিনের সভা থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তোপ দেগে নন্দীগ্রামের বিধায়ক বলেন, কে যেন বলত না চড়াম চড়াম ঢাকের আওয়াজ। গুড় বাতাসা দেবো বুথে এলেই। উন্নয়ন দাঁড়িয়ে আছে। তিনি আজ কোথায়? অপেক্ষা করুক। লটকে আছে। তিহাড়ে গেলেই বেলের মোরোব্বা, অষ্টমীর দিন লুচি ডাল আর দশমীর দিন কচি পাঁঠার ঝোল। সব বেরিয়ে যাবে। এই চোরেদের, লুঠেরাদের বিরুদ্ধে গোটা বীরভূমের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।

বিজেপির ময়লা সাফ করে পাপক্ষয় করবে তৃণমূল, যুক্তি শুভেন্দুর 
বিজেপির ময়লা সাফ করে পাপক্ষয় করবে তৃণমূল, যুক্তি শুভেন্দুর 

অভিষেকের উদ্দেশ্যে শুভেন্দুর বক্তব্য, আজকেও ভাইপো উত্তরবঙ্গে গিয়ে বলছে বাংলা আবাস যোজনা। তোমার পিসিমণির যোজনা। ওটা নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী আবাস যোজনা। কেউ পায়নি। গ্রাম বাংলায় লুঠ করেছে। আমাকে বিজেপি দায়িত্ব দিয়েছিল বিজেপিকে হারাতে হবে। আমি পেরেছি হ্যাঁ কী না? আমি যদি পারি। আপনিও আপনার পঞ্চায়েতে পারবেন। এখানে কোনও নদীর অস্তিত্ব নেই। বালি তুলে যাচ্ছে। পুলিশ একশ্রেনীর কালোবাজারিরা টাকা তুলছে। আগে মণ্ডল বাবুরা টাকা নিয়ে কেষ্টকে দিয়ে দিত। এখন পুলিশ পাহাড়া দিয়ে টাকা বীরভূমে পৌঁছে দেয়। আগে কেষ্টর ঘরে বোলপুরে যেত। এখন ভাইপোর ঘরে যাবে। তাই এখানে ব্যবস্থা চলবে। মদটা পুরাতন, বোতলটা নতুন।

বিজেপির ময়লা সাফ করে পাপক্ষয় করবে তৃণমূল, যুক্তি শুভেন্দুর 

বিজেপির ময়লা সাফ করে পাপক্ষয় করবে তৃণমূল, যুক্তি শুভেন্দুর 
বিজেপির ময়লা সাফ করে পাপক্ষয় করবে তৃণমূল, যুক্তি শুভেন্দুর 

একইসঙ্গে শুভেন্দু বলেন, বীরভূমে আমি যেখানে যেখানে সভা করি সেখানে সেখানে তার পরের দিনেই সভা করে তৃণমূল। ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলেন, আমি বলব আপনারা এই মাঠ পরিষ্কার করতে হবে না। যা ঠোঙা, কাগজ থাকবে সব ওরা সাফ করবে। এতে ওদের পাপক্ষয় কম হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত