Madan Mitra: পঞ্চায়েতে অন্যদলের প্রার্থী হয়ে জিতলেও যোগ দেবে সেই তৃণমূলেই! দাবি মদনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! একদিকে পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। অন্যদিকে, মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই বাংলার একাধিক প্রান্ত থেকে উঠে আসছে অশান্তির খবর। সব মিলিয়ে রীতিমত উত্তপ্ত রাজনীতি! এহেন পরিস্থিতিতে ফের বিস্ফোরক মন্তব্য করেলেন তৃণমূল সাংসদ মদন মিত্র। বললেন, “পঞ্চায়েতে অন্যদলের প্রার্থী হয়ে জিতলেও যোগ দেবে সেই তৃণমূলেই!”

আরও পড়ুন: শাহ-শুভেন্দুর বৈঠকে পঞ্চায়েতে হিংসার ছক কষা হল না তো? বিস্ফোরক কুণাল

অর্থাৎ এবার মদনের গলাতে শোনা গেল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সুর! প্রসঙ্গত, গতকালই কুণাল ঘোষ বলেছিলেন, “এই পঞ্চায়েতে তৃণমূল সব জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতা পাবে। আর যদি দু-চারজন অন্য প্রতীকে জেতেন, তাহলেও চিন্তার কারণ নেই। তাঁরা পুরো ব্যাপার টা অনুভব করলেই তৃণমূলে যোগ দেবেন। বাংলায় বাইরনের অনুভূতি তো সংক্রমিত হবে। আর মানুষই কেন অন্য চিহ্নে ভোট দেবে? মানুষ সরাসরি তৃণমূলে ভোট দেবে। আর অন্য চিহ্নে দিলে ভোটের পরে জয়ীরা তৃণমূলে আসবে।”

পঞ্চায়েতে অন্যদলের প্রার্থী হয়ে জিতলেও যোগ দেবে সেই তৃণমূলেই, Kunal Ghosh-র সুর মদনের গলাতেও
পঞ্চায়েতে অন্যদলের প্রার্থী হয়ে জিতলেও যোগ দেবে সেই তৃণমূলেই, Kunal Ghosh-র সুর মদনের গলাতেও

রবিবার কুণালের কথার সঙ্গে একমত হয়ে সাংসদ মদন মিত্রও বলেন, “কুণালের কথার সঙ্গে আমি একমত। বাইরনের অনুভূতি শুধু এখনই সংক্রমিত হচ্ছে বলে নয়, বহুদিন ধরেই তা এমনটা হয়ে আসছে। কিন্তু আমাদের পার্টির নির্দেশ পাচ্ছি না বলে আমি প্যান্ডোরা বক্সটা খুলতে পারছি না। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলে দেন ওদের নিয়ে নাও তাহলে তো আর কথাই নেই। তৃণমূলে যোগ দিয়ে ওরাও খুশি হবে আর আমরাও বেঁচে যাবো।”

পঞ্চায়েতে অন্যদলের প্রার্থী হয়ে জিতলেও যোগ দেবে সেই তৃণমূলেই, Kunal Ghosh-র সুর মদনের গলাতেও

এছাড়াও এদিন মদন মিত্রও আরও দাবি করেন যে, তিনজন জয়ী প্রার্থীই বর্তমানে তাঁর সঙ্গে থাকলেও খাতায় কলমে তৃণমূলের সদস্য হতে পারছেন। এপ্রসঙ্গে তিনি বললে, “পুরসভায় বিরোধীরা বহু চেষ্টা করে তিনটে জায়গায় নির্দল প্রার্থী দিয়েছিল। আর নির্বাচনে জিতে এখন তাঁরা আমাদের সঙ্গেই মিছিল করছে। আমাদের সঙ্গে একসঙ্গে চলছে। কিন্তু, দলের নির্দেশ পাইনি বলে আমরা কিছুতেই তাঁদের সম্মান দিয়ে ডেকে নিতে পারছি না। এখন যা অবস্থা তাতে তৃণমূল ছাড়া কাজ করার কোনও জায়গা নেই।”

পঞ্চায়েতে অন্যদলের প্রার্থী হয়ে জিতলেও যোগ দেবে সেই তৃণমূলেই, Kunal Ghosh-র সুর মদনের গলাতেও

পঞ্চায়েতে অন্যদলের প্রার্থী হয়ে জিতলেও যোগ দেবে সেই তৃণমূলেই, Kunal Ghosh-র সুর মদনের গলাতেও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত