নজরবন্দি ব্যুরোঃ শ্বাসকষ্ট নিয়ে ফের অসুস্থ তৃণমূল বিধায়ক সাধন পান্ডে। শুক্রবার শ্বাসকষ্ট ও অস্বাভাবিক রক্তচাপের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হল কলকাতার এক বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে কাশি ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি।
আরও পড়ুনঃ পুজোর আগেই প্রাথমিকে সাড়ে ১০ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা শিক্ষামন্ত্রীর।
চিকিত্সকরা জানিয়েছেন, তাঁর সিওপিডি এবং রেনাল সমস্যা রয়েছে। কোভিড পরীক্ষা করা হবে তাঁর। বাবার অসুস্থতার খবর দেওয়া হয়েছে মেয়ে শ্রেয়া পাণ্ডেকে।
শ্বাসকষ্ট নিয়ে ফের অসুস্থ তৃণমূল বিধায়ক সাধন পান্ডে, ভর্তি হাসপাতালে
তিনি রাজ্যের বাইরে থাকেন। খবর পেয়েই কলকাতায় ফিরছেন মেয়ে শ্রেয়া। এখন হাসপাতালের ICU তে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন সাধান বাবু। হাসপাতাল সুত্রে খবর বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল।



