পুজোর আগেই প্রাথমিকে সাড়ে ১০ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা শিক্ষামন্ত্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগেই প্রাথমিকে সাড়ে ১০ হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২০১৪ সালের টেট পরীক্ষায় (TET) উত্তীর্ণ ৩১ হাজার ৫০০ জনের মধ্যে থেকে ১০ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হবে বলে জানা গেছে। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা ধিরে ধিরে কাটছে।

আরও পড়ুনঃ প্রতি মূহুর্তে চাকুরী হারানোর আশঙ্কা, মুখ্যমন্ত্রী শেষ ভরসা কয়েক হাজার শিক্ষকের!

শিক্ষা দফতর সূত্রে খবর, ২০১৪ সালে টেট পরীক্ষায় (TET) উত্তীর্ণ হয়েছিলেন যারা তাঁদের মধ্যে ১০ হাজার ৫০০ জন নিয়োগ পত্র হাতে পাবেন চলতি বছর অক্টোবর মাসের মধ্যেই। দ্রুততার সাথে বিজ্ঞপ্তি জারি করার চেষ্টা চলছে। তবে করোনা পরিস্থিতিতে কাউন্সেলিং অনলাইন না অফ লাইনে হবে সে ব্যাপারে কিছু জানায়নি কমিশন।

পুজোর আগেই প্রাথমিকে সাড়ে ১০ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা শিক্ষামন্ত্রীর।
পুজোর আগেই প্রাথমিকে সাড়ে ১০ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা শিক্ষামন্ত্রীর।

উল্লেখ্য, নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা  করেছিলেন। সেইমত, ২০২১ সালে বিধানসভা নির্বাচন হওয়ার আগে ৫ হাজার ৬৫৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল পর্ষদের তরফে। সবাই এই মুহুর্তে চাকুরীরত। পরে নির্বাচন বিধি চালু হয়ে যাওয়ায় আর নিয়োগপত্র দেওয়া হয় নি কাউকে। বাকি রয়েছে কাউন্সেলিংও।

পুজোর আগেই প্রাথমিকে সাড়ে ১০ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা শিক্ষামন্ত্রীর।

এদিকে, গত ২৯ জুন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, প্রাথমিকের টেটের ফলপ্রকাশ নিয়ে সতর্কতা নিয়ে কাজ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলতি বছরের ৩১শে জানুয়ারি যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল তাঁর ফল প্রকাশ হবে পুজোর আগেই। অর্থাৎ চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর