Panchayat Election: নকল ব্যালট পেপার ছাপছে তৃণমূল? বিস্ফোরক অভিযোগ অধীরের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত ভোটে নকল ব্যালট পেপার ছাপছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ আনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পাল্টা তৃণমূলের তরফে বলা হয়েছে, নিজেদের লজ্জাজনক হার হবে জেনেই মিথ্যা অপবাদ দিতে চাইছেন অধীর।

আরও পড়ুন: ‘পুলিশ আর তৃণমূল আলাদা করা যাচ্ছে না!’, ফের উর্দিধারীদের কটাক্ষ শুভেন্দুর

বুধবার একটি সাংবাদিক সম্মেলন করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে। দ্বিগুণ ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার নির্বাচনের দিন বুথ থেকে স্ট্রং রুমে যাওয়ার পথে বদলে দেওয়া হবে। বাংলায় সাংঘাতিক কারচুপির খেলা খেলতে চলেছে তৃণমূল। ব্যালট পেপার ছাপায় যে অফিসারেরা, তাঁদের কাছেই ব্যালট পেপার যে ঘরে থাকে তার চাবি থাকে। সেই চাবি পুলিশ চাইছে। সেই চাবি দিতে অস্বীকার করায় পুরুলিয়ায় তিন জন অফিসারকে তাড়িয়ে দেওয়া হয়েছে। নকল ব্যালটের মাধ্যমে নিজেরদের জয় নিশ্চিত করতে চাইছে তৃণমূল। নির্বাচনকে প্রহসনে পরিণত করতে তৃণমূলের নেতা আর পুলিশ সবাই ময়দানে নেমে পড়েছে’।

নকল ব্যালট পেপার ছাপছে তৃণমূল? বিস্ফোরক অভিযোগ অধীরের
অধীরের শাস্তির হোক চাইছেন শান্তনু

অধীর রঞ্জন চৌধুরীর এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ শান্তনু সেন পাল্টা বলেন, ‘দেড় লক্ষ মনোনয়ন জমা দিয়েছে বিরোধীরা। তার মধ্যে সব থেকে কম মনোনয়ন দিয়েছে কংগ্রেস। এর চেয়ে লজ্জার ঘটনা কিছু হতে পারে না। তাই মিথ্যা অপবাদ দিচ্ছেন। কিন্তু তিনি যে ভয়ঙ্কর মিথ্যা অপবাদ আমাদের নামে দিলেন তা যদি তিনি প্রমাণ করতে না পারেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিৎ। পঞ্চায়েতে কংগ্রেসের ভরাডুবি নিশ্চিত’।

নকল ব্যালট পেপার ছাপছে তৃণমূল? বিস্ফোরক অভিযোগ অধীরের

নকল ব্যালট পেপার ছাপছে তৃণমূল? বিস্ফোরক অভিযোগ অধীরের
নকল ব্যালট পেপার ছাপছে তৃণমূল? বিস্ফোরক অভিযোগ অধীরের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর