Suvendu Adhikari: ‘পুলিশ আর তৃণমূল আলাদা করা যাচ্ছে না!’, ফের উর্দিধারীদের কটাক্ষ শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জোরকদমে চলছে পঞ্চায়েত ভোটের প্রচার। এবার পটাশপুরের নির্বাচনী সভা থেকে ফের একবার পুলিশকে আক্রমণ করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন উর্দিধারীদের কটাক্ষ করে শুভেন্দুর বক্তব্য, ‘পুলিশ আর তৃণমূল আলাদা করা যাচ্ছে না’।

আরও পড়ুন: সশরীরে আদালতে হাজির রাজ্য নির্বাচন কমিশনার! “হলফনামায় সই করতে এসেছি”, জানালেন রাজীব

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার পুলিশকে নিয়ে সরব হতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। বিজেপির কোনো মিছিল পুলিশ আটকে দিলে বা বিরোধী দলকে রাজনৈতিক প্রচারে বাধা দিলেই পুলিশের ওপর ক্ষিপ্ত হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে। পটাশপুরের সভা থেকে শুভেন্দু অধিকারী সরাসরি বললেন, ‘তৃণমূল কংগ্রেসের প্রধান শক্তি হল পুলিশ আর গুন্ডা। কে পুলিশ আর কে তৃণমূল আলাদা করা যাচ্ছে না। তৃণমূলকে জেতানোর ঠেকা নিয়েছে পুলিশ’।

‘পুলিশ আর তৃণমূল আলাদা করা যাচ্ছে না!’, ফের উর্দিধারীদের কটাক্ষ শুভেন্দুর

তিনি আরও বলেন, ‘তৃণমূল আমলে রাজ্যের ঋণের বোঝা বেড়েছে। রাজ্যে শিল্প নেই, একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মমতার আমলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে’। পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, ‘পুলিশ তো পনেরো আঠারো হাজার টাকা কম মাইনে পায়। কারণ তাঁদের ৩৬ শতাংশ ডিএ ‘পিসি’ দিতে পারে না। এরাই আবার তৃণমূলকে জেতানোর ঠেকা নিয়েছে। দলদাসে পরিণত হয়েছে পুলিশ’।

‘পুলিশ আর তৃণমূল আলাদা করা যাচ্ছে না!’, ফের উর্দিধারীদের কটাক্ষ শুভেন্দুর

‘পুলিশ আর তৃণমূল আলাদা করা যাচ্ছে না!’, ফের উর্দিধারীদের কটাক্ষ শুভেন্দুর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর