নজরবন্দি ব্যুরো: একে অপরকে টেক্কা দিচ্ছে । ইঞ্চিতে ইঞ্চিতে নবান্ন দখলের লড়াই চলছে বাংলায়। প্রায় দুমাস ধরে কিস্তিতে তৃণমূল থেকে বিজেপিতে গেলেন নেতা নেত্রীরা। সেই তালিকার শেষ তম সংযোজন হলো রাজীব বন্দ্যোপাধ্যায় প্রবীর ঘোষালদ বৈশালী ডালমিয়া সহ আরো ৪ জন। এবং কাল অমিত শাহের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগদানের পরই আজ ডুমুরজোলায় যোগদান মেলার মঞ্চে উপস্থিত ছিলেন রাজীব বন্দোপাধ্যা়য়েরা।
আরও পড়ুনঃ নির্বাচনের আগে আপাতত বন্ধ হচ্ছে প্রদ্মবনে প্রবেশের দরজা! ইঙ্গিত কৈলাস বিজয়বর্গীর।
তৃণমূল নেতাদের যোগদানের এই মেগা মেলাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ভারচুয়ালি সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বাংলার এখন দেখছে মিছিলের পাল্টা মিছিলের রাজনীতি। তাই এই সভার এখনো কয়েক ঘণ্টা পেরোনোর ওই একই স্থানে পাল্টা সভা করার কথা ঘোষণা করল রাজ্যের শাসক দল ।
আজ সভা থেকে বাংলা হিন্দি মিলিয়ে মমতাকে আক্রমণ করেন স্মৃতি ইরানি। আম্ফান থেকে লকডাউন সবকিছুতেই বাংলার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন স্মৃতি ইরানি। এমনিতেই প্রতিটি সভা থেকেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপি নেতারা। এমনকি যাঁরা নতুন যাচ্ছেন বিজেপিতে তারাও দুদিনের মাথাতেই পাল্টা তোপ দাগছে তৃণমুলের বিরুদ্ধে।
আর সেসব কিছুর উত্তর দিতে আগামী ৭ ফেব্রুয়ারি ডুমুরজলাতেই পালটা সভা করবে তৃণমূল কংগ্রেস । রবিবার এমনটাই ঘোষণা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট অরূপ রায়। আক্রমণের পাল্টা উত্তর দিতে ‘আগামী ৭ ফেব্রুয়ারি ডুমুরজলাতেই পালটা সভা করবে তৃণমূল। ওই সভা থেকেই বিজেপিকে উত্তর দেওয়া হবে। ‘



