ত্রিপুরায় তৃণমূলে ফিরছে হাজার হাজার কর্মী, ভিন রাজ্যে সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ত্রিপুরায় তৃণমূলে ফিরছে হাজার কর্মী, ভিন রাজ্যে সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা তৃণমূলের। বিজেপি শাসিত ত্রিপুরায় বিজেপির ভাঙন ধরেছে, ববাড়ছে তৃণমূল। ত্রিপুরায় বিজেপির ভেতরের দ্বন্দকে কাজে লাগিয়ে তৃণমূলের প্রাসঙ্গিক হয়ে ওঠার খেলা কার্যত শুরু হলো। পশ্চিমবঙ্গে তৃণমূলের জয় প্রভাব ফেলেছে ত্রিপুরায়ও।

জানা গেছে, ইতিমধ্যে ত্রিপুরায় ১৫ হাজার কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। বিশেষ করে পেট্রল-ডিজেলের দাম বাড়ায় ঘর ভাঙছে বিজেপির, ঘরে ভাঙছে সিপিএম-এরও। জানা গেছে, ত্রিপুরার যুবরাজনগরে ২১ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। ২০২৪ সালে লোকসভা ভোটের আগে ভিন রাজ্যে সাম্রাজ্য বিস্তার করতে চলেছে তৃণমূল ।

আরও পড়ুনঃ ঈদে ছাড় কেন কেরলে? এবার আদালতে যাবার হুমকি চিকিৎসক সংগঠনের

তৃণমূলের দাবি এখন তাদের টার্গেট ত্রিপুরা। ২১সে জুলাই শহীদ দিবসও পালন হবে ত্রিপুরার মাটিতে। ওইদিন ত্রিপুরার ৫টি জায়গায় বড় স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষন। এবার ২০২৪ সালের আগে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়তে চাইছে তৃণমূল।

ত্রিপুরায় তৃণমূলে ফিরছে হাজার হাজার কর্মী, ভিন রাজ্যে সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা তৃণমূলের

ত্রিপুরায় তৃণমূলে ফিরছে হাজার কর্মী, ভিন রাজ্যে সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা তৃণমূলের। এদিকে যত দিন গড়াচ্ছে ত্রিপুরায় তত মুকুলের ঘনিষ্ঠ সুদীপ রায় বর্মন ও তার অনুগামীরা বিজেপি ছেড়ে তৃণমূলের প্রবেশ করছে। এই পরিস্থিতিতে শক্ত হাতে ত্রিপুরায় রাশ ধরে বিজেপিকে টক্কর দিতে চাইছে তৃণমূল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত