নজরবন্দি ব্যুরো: সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর পঞ্চায়েতের আগেই অস্বস্তিতে পড়েছে শাসকদল! একের পর এক দুর্নীতির অভিযোগে তৃণমূলের হেভিওয়েট নেতারা এখন কারাগারে! কখনও নিয়োগ দুর্নীতি, আবার কখনও কয়লা, কখনও গরুপাচার! সব মিলিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি!
আরও পড়ুন: Abhishek Banerjee: জনস্রোতে গোলাপের বৃষ্টি, হাত জোড় করে কৃতজ্ঞতা অভিষেকের


এহেন পরিস্থিতিতে বারংবার প্রকাশ্যে আসছে শাসক দলের গোষ্ঠীকোন্দল। ফের একবার এই রকমই এক ঘটনা প্রকাশ্যে এল। শুধু তাই নয়, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল পথ অবরোধ। দলীয় এক কর্মীকে বেধরক মারধরের অভিযোগও উঠল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে। নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় শোরগোল ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে তাঁরা।

সূত্রের খবর, মে মাসের শেষের দিকেই পশ্চিম মেদিনীপুরে সফরে যাবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের জেলাসফর শেষ, এবার দক্ষিণবঙ্গে তৃণমূলের ‘নবজোয়ার। আর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার আগে জেলায় যখন বৈঠকের প্রস্তুতি চলছে, সেই মুহূর্তে প্রকাশ্যে এল শাসক দলের গোষ্ঠীকোন্দল। জানা যাচ্ছে, সিয়ালশাই দু’নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান বশরুল আলির অনুগামীরা অপর গোষ্ঠী মাজেদ মল্লিক নামে এক কর্মীকে রাস্তা ফেলে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছে।



অভিযোগ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মাইতির হাত ধরে সদ্য বিজেপি ছেড়ে যোগদান করানো অনুগামীরাই এই কাজ করেছে। এরপরেই তৃণমূল কর্মীকে মারধরের প্রতিবাদে আঁতলা মোহনপুর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন দলের একাংশের কর্মীরা। যদিও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তা স্বীকার করেছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর। আর এই ঘটনায় শাসক শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
TMC-র নবজোয়ার কর্মসূচীর আগেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় কর্মীকে বেধরক মারধরের অভিযোগ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



