ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত বীরভূমের সিউড়ি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত সিউড়ি। আহত হয়েছেন একজন তৃণমূল কংগ্রেস কর্মী। নাম শেখ আকবর। ওই ব্যাক্তিকে ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে।  বিজেপির বিরুদ্ধে অভিযোগ, রাতের অন্ধকারে দলের কর্মীরা তৃণমুলের ঝান্ডা খোলার চেষ্টা করছিলেন। সেই সময় তাঁদের বাধা দেয় তৃণমূলের কর্মীরা। তখনই বিজেপির লোকেরা ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে তাঁদের উপর হামলা চালানোর অভিযোগ করে তৃণমূলের কর্মীরা।

আরও পড়ুনঃ নবান্নের অলিন্দে আচমকাই চাল চোর স্লোগান, পুলিশ কে চমক বাম যুবদের।

তারা জানান, বিজেপি কর্মীরা তাঁদের মারধর করতে শুরু করে। লাঠির আঘাতে মাথা ফেটেছে শেখ আকবর নামে তৃণমূল কর্মীর। আহত ব্যক্তি  সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় স্থানীয় বিজেপি কর্মী বামন দাসের ছেলে রাজকুমারের যুক্ত থাকার অভিযোগ উঠেছে।

তৃণমুলের এই অভিযোগ মিথ্যা বলে দাবি বিজেপির। বিজেপির তরফে জানানো হয়েছে, তৃণমুলের গোষ্টি কোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বরা জানিয়েছেন, সম্প্রতি অনুব্রত মণ্ডলের হাত ধরে দলে যোগ দিয়েছেন বীরভূম জেলার যুব মোর্চার সহ সভাপতি ও বীরভূম জেলার বিজেপির সাধারণ সম্পাদক। 

ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সেই কারণে পরিকল্পিত ভাবে এই অশান্তির সৃষ্টি করেছে বিজেপি। ইতিমধ্যে ঘটনার ইয়দন্ত শুরু করেছে সিউরি থানার পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন