নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই সামনে এসেছিল সোহিনীর সঙ্গে তৃণার মনমানিল্য হওয়ার ঘটনা। ক্যামেলিয়া প্রোডাকশনের ‘মাতঙ্গী’র শ্যুটে দুই অভিনেত্রীর মধ্যে মন কষাকষি হয়েছিল। যার জেরে কাজ থেকে বাদ পড়েছিলেন অভিনেত্রী। এতদিন মুখ না খুললেও। এবার মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে।
আরও পড়ুনঃ সুখবর শোনালেন পরীমণি, এ পার বাংলার ছবিতে দেখা যাবে তাকে! আসছেন কলকাতায়
জানা গিয়েছিল ‘মাতঙ্গী’র শ্যুটে সোহিনীর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টের দল থাকায় তৃণাও সেই আবদার জানিয়েছিল। আবদার বললে ভুল হবে তিনি রীতিমত দাবী জানিয়েছিলেন। ব্যাস সেই ঘটনার পর থেকেই তার ওপর রুষ্ট হয় ছবি নির্মাতারা।

এরপর সোহিনী তার আর্টিস্টদের গ্রুপে একটি ম্যাসেজ করেন। সেখানে তিনি লেখেন তিনি ২০১৮ সাল থেকে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট ও ভ্যান পেয়ে আসছেন। অপেক্ষা করলে সকলেই বিশেষ বন্দোবস্ত পেয়ে যাবেন। এই কথাটি শোনার পর নাকি তৃণা অপমানিত বোধ করেন।
জানা গিয়েছে ছবির বেশ কিছু অংশ অভিনেত্রীকে নিয়ে শুটিং হয়ে গিয়েছেন। কিন্তু তিনি সেট একবার ছেড়ে দেওয়ায় এবং বাজে ব্যবহার করায় তিনি পুনরায় কাজে ফিরে আসতে চাওয়াতেও তাকে নিতে নারাজ ছবি নির্মাতারা। তবে এতদিন এই বিষয়ে মুখ না খুললেও এবার তৃণা তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন।
সোহিনীর সঙ্গে বিবাদের জেরে কাজ থেকে বাদ! এবার মুখ খুললেন তিনি

একটি জিলাপি খাওয়া ভিডিওতে অডিও অ্যাড করা ‘তোমার পরিশ্রমটা কেউ দেখবে না। কিন্তু সবাই দোষ দিতে চলে আসবে। ভাল কিছু না করতে পারলে, সকলে তোমার খুঁত ধরবে। কিন্তু যদি ভাল কিছু ঘটে যায়, সবাই বলবে ভাগ্যের জন্য হয়েছে। পৃথিবী একটা সোজা নিয়ম বোঝে। যার ক্ষমতা আছে, পৃথিবী তাদের সঙ্গেই চলে।’



