নজরবন্দি ব্যুরোঃ এবারে দুই বাংলা মিশে গেছে নানান ছবি, ওয়েব সিরিজের মাধ্যমে। বাংলাদেশের বহু অভিনেতা অভিনেত্রীদের কাজ করতে দেখা গিয়েছে এপার বাংলায়। সেই তালিকায় রয়েছেন অপু বিশ্বাস, মাহিয়া মাহি, বিদ্যা সিন্হা সাহা মিম থেকে শুরু করে আরও অনেকেই। এবার সেই তালিকায় নাম লেখালেন পরীমণি।
আরও পড়ুনঃ বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে কোনও বড় অভিনেতার সঙ্গে ডেট করা মাস্ট! : নোরা


যদিও এখানকার দর্শকদের বহু দিন ধরে ইচ্ছে ছিল তারা তাদের পছন্দের অভিনেত্রী পরীমণিকে কলকাতার ছবিতে দেখবেন। অবশেষে সেই শখ পূরণ হতে চলেছে। অভিনেত্রী এই সুখবর নিজের মুখে জানিয়েছেন। তিনি এক সাক্ষাৎকারে জানান তিনি কলকাতার ছবিতে কাজ করতে চলেছেন। তবে কথা বার্তা প্রাথমিক পর্যায়ে হয়েছে।

কাজের ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে অভিনেত্রী জানিয়েছেন তিনি কিছুদিন পরে সবটা সামনে আনবে। এবং সামনেই তার ছেলের জন্মদিন। জন্মদিন মিটিয়ে একেবারে তিনি কলকাতায় আসবেন।


সুখবর শোনালেন পরীমণি, কলকাতায় কাজ করবেন তিনি

যদিও অভিনেত্রী সব সময়েই চর্চায় থাকেন। কখনও তার অভিনয় নিয়ে কখনও বা তার ব্যাক্তিগত জীবন নিয়ে। তার স্বামী শরিফুল রাজের সঙ্গে তার প্রায়শই বিবাদ বেধেই থাকে। তাদের দাম্পত্য জীবনের কলহ সবসময় খবরের শিরোনামে জায়গা করে নেয়। তবে এই মুহূর্তে এসব ভুলে পরিমনীকে কলকাতার পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক।







