নজরবন্দি ব্যুরোঃ বলিউডে কীভাবে কাজ পেতে হবে কিংবা কিকরে নিজের পায়ের তলার জমি শক্ত করতে হবে এবার তার রহস্য ফাঁস করলেন নোরা। অভিনেত্রী বরাবরই নিজের অভিনয়ে আসার কথা, নিজের স্ট্রাগেলের কথা দর্শকদের সাথে শেয়ার করেন। এই মুহূর্তে তিনি বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন।
আরও পড়ুনঃ ‘আপনি খুব খারাপ দেখতে, অভিনেতা কোনও দিন হতে পারবেন না’ অতীত আজও তাড়িয়ে বেড়ায় আজকের বাদশাকে
বলাবাহুল্য তিনি বেলিডান্সের জন্যই বলিউডে ব্রেক পেয়েছিলেন। কিন্তু সেই বেলিডান্স বা নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার উপদেশ তার কাছে বহু এসেছিল। তাকে এমনও বলা হয়েছিল তিনি নাকি কোন দিনও অভিনেত্রী হতে পারবেন না। তবে নোরার তার নিজের কাজের প্রতি অদম্য বিশ্বাস ছিল। তিনি নিজের নাচ কেও সম্মান করেন।
এমনকি বহু PR টিম তাকে পরামর্শ দিয়েছিলেন যাতে তিনি কোন বড় অভিনেতার সঙ্গে ডেট করেন। নাহলে নাকি তার পক্ষে কোন ভাল কাজ পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। এমনকি অভিনেত্রী জানান বলিউডে নিজের জমি শক্ত করার জন্য বহু অভিনেত্রী নাকি এই ফর্মুলা ব্যবহার করেন।
বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে কোনও বড় অভিনেতার সঙ্গে ডেট করা মাস্ট! রহস্য ফাঁস

বলিউডে নাকি বহু সম্পর্ক ফেক। শুধু মাত্র কাজ পাওয়ার আশাতেই গড়ে উঠেছে এরকম হাজার একটা সম্পর্ক। বিভিন্ন PR টিম নাকি এই নিয়ে গবেষণা করে বিষয়টি বের করেছেন। তবে নোরা প্রথম থেকেই এসব থেকে বিরত ছিলেন তিনি নিজের কাজ অভিনয় দিয়েই দর্শকদের মনে নিজের জায়গা পাকাপোক্ত করতে চেয়েছিলেন।



