নজরবন্দি ব্যুরো: ভ্রমণপিপাসুদের ঘুরতে যাওয়ার কোনও ঋতু লাগে না। এখন প্রায় রোজই কমবেশি বৃষ্টি চলছে। বর্ষার মরশুমে ঘরে বসে থাকতে চাইছেন না। এদিকে ওই একঘেয়ে জায়গায় যাওয়ার ইচ্ছে আর নেই। তবে চিন্তা নেই, ঘুরে আসতে পারেন অজানা এই সমুদ্র সৈকত। প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন, একবার গেল আর ফিরতে মন চাইবে না।
আরও পড়ুন: পুজোর আগে কলকাতার কাছেই ঘুরতে চান? রইল ৩ গন্তব্যের হদিশ


আজকের গন্তব্য তারকারলি সমুদ্র সৈকত। মহারাষ্ট্রের এই ঠিকানা বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্য এতই মনোরম যে আপনার মালদ্বীপ কিংবা গোয়ার ফিলিংস মনে আসবে। মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলায় এই সমুদ্র সৈকত অবস্থিত। এই অঞ্চলকে কোঙ্কন অঞ্চলের রানী ও বলা হয়। আপনি চাইলে হাউজবোর্ড করেও ঘুরতে পারবেন।

কয়েক বছর আগেও এখানে আসলে থাকার জন্য ভালো জায়গা পেতেন না। কিন্তু এখন এখানে অনেক রিসর্ট, হোটেল তৈরি হয়েছে। তাই রাত্রিবাসের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। মহারাষ্ট্রের জনপ্রিয় খাবারের কয়েকটি এখানে পেতে পারেন। এই। সি ফুডের স্বাদও পাবেন।



মুম্বই থেকে ৪৯৩ কিলোমিটার দূরে রয়েছে এই সমুদ্র সৈকত। অল্প বাজেটের মধ্যে অনায়াসে এই জায়গা থেকে ঘুরে আসতে পারবেন আপনি। তাই এবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন এই মনোরম পরিবেশের উদ্দেশ্যে। ফিরতে মন চাইবে না আর। এখানে স্কু ডাইভিং করার সুযোগও রয়েছে।
কম খরচে মালদ্বীপ উপভোগ করতে চান, চলে আসুন এই অজানা সমুদ্র সৈকতে








