নতুন বিয়ে হয়েছে কিংবা সামনেই বিয়ে! বেশিদিনের ছুটি নেই। তাই দূরের কোথাও হানিমুনের প্ল্যান করতে পারছেন না! এদিকে বিয়েতে খরচ করে এখন পকেটেও টান। তবে চিন্তার কোনও কারণ নেই। বাজেটের মধ্যেই কাছাকাছি জায়গায় ঘুরে আসতে পারেন (Travel to Chatai dhura)। আজ খোঁজ রইল এমনই এক পাহাড়ি গ্রামের। যেখানে গেলে মন ভালো হতে বাধ্য।

আরও পড়ুন: উত্তরবঙ্গের এই ৩ অফবিট জায়গা, শীতের ছুটিতে একবার ঢুঁ মেরে আসুন
আজকের গন্তব্য চাটাইধুরা। এই অফবিট লোকেশনে দার্জিলিংয়ের মত ভিড় নেই। চারিদিক ঘেরা পাইনের জঙ্গল, তারসঙ্গে কাঞ্চনজঙ্ঘার সম্মোহন। ছোট্ট এই গ্রামে ২৫ টি গ্রাম রয়েছে। খুব বেশি জনবসতি নেই, ছোট গ্রামের পথ ধরে হাঁটতে অসাধারণ লাগে। নির্জন নিরিবিলি পরিবেশে অনায়াসেই দুজন একসঙ্গে সময় কাটাতে পারবেন।

সাইড সিন করতে চাইলে কাছের দার্জিলিং কিংবা মিরিক ঘুরতে যেতে পারেন। মিরিক লেকে বোটিং করতে পারেন। এছাড়া লেকের ধারে ঘোড়ায় চড়ে ঘুরতে পারবেন। ক্যামেরাবন্দী করতে পারেন সেই মুহূর্ত। এখানে খুব বেশি হোম স্টে নেই। তাই আসার আগে বুকিং করে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
লম্বা ছুটি নেই তো চিন্তা কী? হানিমুনের প্ল্যান করে ফেলুন এই পাহাড়ি গ্রামে

কীভাবে যাবেন?
শিলিগুড়ি থেকে মিরিকগামী গাড়িতে আসতে হবে এখানে। শেয়ারগাড়ি ভাড়া করতে পারেন, খরচ কম পড়বে। ঘুম পর্যন্ত এসে আবার নতুন গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছে যাবেন।



