নজরবন্দি ব্যুরো: বছরের এই সময়টাতে ভ্রমণপ্রিয় মানুষেরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন কোনও এক ঠিকানায়। কেউ পছন্দ করেন সমুদ্র আবার কেউ পছন্দ করেন পাহাড়। অল্প বাজেটে দিঘা, পুরী, দার্জিলিং যেতে পারবেন। তবে জানেন কি পুরীর কাছেই এক অফবিট জায়গা রয়েছে যেখানে গেলে পাবেন বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা। কোথায় সেই জায়গা, কীভাবে যাবেন? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন:পাহাড়ের কোলে ছোট এক নির্জন গ্রাম, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়
আজকের গন্তব্য তাপাং। পুরীর একেবারে কাছেই এটি অবস্থিত। এক ঘেয়ে সমুদ্রের ঢেউ দেখে বোর হয়ে গেলে এখানে ঘুরে আসতেই পারেন। তাপাংকে ভার্জিন লোকেশন বললেও ভুল হবে না, কারণ অনেক পর্যটকরাই এই জায়গাটির সম্পর্কে জানেন না। পাথুরে খাদানের মাঝে নীল জলের হ্রদ। রয়েছে একেবারে স্পেনের খাঁড়ির মত জায়গা। আপনার মনে হবে স্পেনের কোনও সমুদ্রের খাঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন। কলকাতার কাছেই এই জায়গায় পেয়ে যাবেন বিদেশে থাকার অনুভূতি।

পশ্চিমবঙ্গের প্রতিবেশি রাজ্য ওড়িশা বাঙালিদের কাছে অনেকটাই নিজের। প্রতি বছরই বহু পর্যটক বাংলা থেকে পুরী যান। ভ্রমণপিপাসুদের জন্যই রইল এই অফবিট ঠিকানার খোঁজ রইল। এখানে স্থানীয়রা পিকনিক করতে আসেন। জানা যায়, বাড়ি তৈরির স্টোন চিপস এখানে খনন করে তৈরি করা হয়। পাথর কেটে তৈরি করার সময় একটি খাদানের তৈরি হয়েছিল। বৃষ্টির জল জমে জমে এই নীল জলের হ্রদটি তৈরি হয়েছে।

কীভাবে যাবেন?
ওড়িশার খুড়দা জেলায় অবস্থিত তাপাং। পুরী থেকে ৫৬ কিলোমিটার দূরে এই গন্তব্যে যাওয়ার পথে দয়া নদী পড়বে। জানা যায়, কলিঙ্গ যুদ্ধের সময় এই দয়া নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল।
ঠিক যেন স্পেন!, কলকাতার কাছের এই ঠিকানায় পাবেন বিদেশ ভ্রমণের অনুভূতি




