Travel: পাহাড়ের কোলে ছোট এক নির্জন গ্রাম, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শীতের আভাস এসেছে বঙ্গে। এই সময় অনেকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে চায় ভ্রমণের উদ্দেশ্যে। তবে কোথায় যাওয়া যায়, সেই সিদ্ধান্ত নিতে গিয়েই রীতিমত ক্লান্ত হয়ে যায়। পাহাড় হলে দার্জিলিং-কালিম্পং, সমুদ্র হলে দীঘা-পুরী, চেনা ঠিকানার বাইরে সহজে কোনও জায়গার নাম মাথায় আসে না। এদিকে একঘেয়ে জায়গায় যেতে ইচ্ছে করে না। চিন্তা নেই! আজকের প্রতিবেদনে খোঁজ রইল এক অফবিট ঠিকানার।

আরও পড়ুন:শীতের আমেজ গায়ে মেখে করে ফেলুন হাওয়া বদল, রইল ৩ ঠিকানার খোঁজ 

আজকের গন্তব্য সামথার। কয়েকটি নেপালি পরিবার নিয়ে কালিম্পংয়ে গড়ে উঠেছে একটি ছোট গ্রামে কয়েকদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন। এখানে একটি লেক রয়েছে যা জয়গটির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। চোখের সামনেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। লেকের জলে ঝলমল করএ পাহাড় আর গাছের প্রতিবিম্ব। সামথার থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পাবেন আপনি। প্রকৃতির মাঝে কয়েকদিন শান্ত, নিরিবিলি, নির্জন পরিবেশে সময় কাটাতে চাইলে চলে আসতে পারেন এই গ্রামে।

পাহাড়ের কোলে ছোট এক নির্জন গ্রাম, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

এখানে এলে অনেককিছুই দেখার রয়েছে। যেমন পানবু ভিউ পয়েন্ট, রাই দারা, সিনজিতে বুদ্ধ টপ আর হনুমান টক, পাবং, চারখোল, যুগে ফলস, পেমলিং এক দিনের সাইটসিইং করতে পারেন। হাতে সময় থাকলে ডাবলিং দার ও নকদাড়া ঘুরে আসতে পারেন। এখানে রাত্রিবাসের জন্য হোম স্টের ব্যবস্থা রয়েছে। আগে থেকে বুকিং করে যাওয়াই ভালো।

পাহাড়ের কোলে ছোট এক নির্জন গ্রাম, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

কালিঝোরা ড্যামের উপর দিয়ে যেতে হবে সামথার। তবে তার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন। এছাড়া ২৭ মাইল ড্যামের উপর দিয়ে যেতে পারেন। এইসময় রাস্তা দিয়ে নানা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। বাজেটের মধ্যেই ঘুরে আসতে পারেন এই ঠিকানায়।

পাহাড়ের কোলে ছোট এক নির্জন গ্রাম, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পাহাড়ের কোলে ছোট এক নির্জন গ্রাম, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়
পাহাড়ের কোলে ছোট এক নির্জন গ্রাম, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন