Travel: পাহাড়-সমুদ্র নয়, ঘুরে নিন কলকাতার কাছে ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলেই মাথায় আসে পাহাড় আর সমুদ্র। তবে এবার প্ল্যানে একটু চেঞ্জ আনুন। ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যে ঘুরে আসতে পারেন। জানেন সেই ঠিকানা কোথায়? কলকাতার কাছে বাজেটের মধ্যেই হয়ে যাবে ভ্রমণ।

আরও পড়ুন: ব্যস্ত শহর থেকে দূরে সবুজে মোড়া পাহাড়, প্রকৃতির খেলা দেখতে চলে আসুন এই অফবিট গ্রামে

আজকের গন্তব্য ভিতরকণিকা। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশায় অবস্থিত এই ম্যানগ্রোভ অরণ্য। কলকাতার কাছে এই অফবিট ডেস্টিনেশনে গেলে নানা অভিজ্ঞতা পাবেন। জলে কুমীর, আর ডাঙায় হরিণ- রঙিন নাম না জানা পাখিদের ভিঁড় দেখা যাবে। সুন্দরী গাছের জঙ্গল রয়েছে, একে দ্বিতীয় সুন্দরবন বললেও ভুল হবে না। ভিতরকণিকার সবচেয়ে ভাল বিষয় হল জল এবং জঙ্গলের একসঙ্গে অ্যাডভেঞ্চাল পাওয়া যায়। এখানে টেন্টেও রাত কাটানোর ব্যবস্থা কয়েছে।

পাহাড়-সমুদ্র নয়, ঘুরে নিন কলকাতার কাছে ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যে

ভিতরকণিকায় বাঘের দেখা পাবেন না। তাই এই ম্যানগ্রোভ অরণ্যেপ্রবেশ করা যায়। তবে জঙ্গলের গভীরে প্রবেশের অনুমতি দেয় না বন দফতর। সকালবেলায় নৌকো করেই কুমির দেখার জন্য বেরিয়ে পড়তে পারেন। বাঘ না থাকলেও নিরাশ হবেন না। কারণ এখানে প্রচুর হরিণের দেখা মেলে। রকমারি সব পাখিও দেখা যায় এখানে। গোসাপ, কুমীর, মাছরাঙা দেখা যায়।

পাহাড়-সমুদ্র নয়, ঘুরে নিন কলকাতার কাছে ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যে

কীভাবে যাবেন?
সড়কপথ ও রেলপথ উভয়ভাবেই ভিতরকণিকায় যাওয়া সম্ভব। ভদ্রক থেকে ৭০ কিলোমিটার দূরে ভিতর কনিকা। চাঁদবালি ঘাট থেকে ব্রাহ্মণী নদী পেরিয়ে যেতে হবে, আগে থেকে রিসর্টে বলে রাখলে তাঁরাই নৌকা পাঠিয়ে নিয়ে যায়। এছাড়া বালেশ্বর হয়ে এখানে পৌঁছে যেতে পারেন।

পাহাড়-সমুদ্র নয়, ঘুরে নিন কলকাতার কাছে ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যে

পাহাড়-সমুদ্র নয়, ঘুরে নিন কলকাতার কাছে ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যে
পাহাড়-সমুদ্র নয়, ঘুরে নিন কলকাতার কাছে ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত