Travel: রোড ট্রিপ পছন্দ? গাড়ি করে বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই গন্তব্যের পথে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঘুরতে যেতে ভালোবাসেন কিন্তু রোজের ব্যস্ততা কাটিয়ে কোনও প্ল্যান করতে পারছেন না। হঠাৎ প্ল্যান করতে চাইলেও বাস, ট্রেনের টিকিট পাবেন কিনা সেই চিন্তা রয়েছে। ভাবনা কীসের? গাড়ি করেই বেড়িয়ে পড়তে পারেন পছন্দের ঠিকানায়। নিজের গাড়ি থাকলে তো কথাই নেই। নাহলে দুদিনের জন্য গাড়ি ভাড়া করে নিতে পারেন। এতে রোড ট্রিপের অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন। জেনে নিন সড়কপথে অল্প সময়ের মধ্যেই কলকাতার কাছে কোথায় কোথায় যেতে পারেন।

আরও পড়ুন: দার্জিলিং-কালিম্পং নয়, এবার গন্তব্য হোক উত্তরবঙ্গের এই ভার্জিন জায়গাগুলি

পুরী

বাঙালির কাছে পুরী বরাবরই একটি পছন্দের জায়গা। কলকাতা কিংবা পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ জগন্নাথধামে ঘুরতে আসেন। গাড়ি করেই পুরীর উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এখানকার প্রধান আকর্ষণ দুটি। এক, পুরীর সমুদ্র সৈকত, দুই জগন্নাথ মন্দির। পুজো দিতে চাইলে সকাল সকাল চলে যাবেন। চন্দ্রভাগা সৈকত, কোনার্কের মন্দির ঘুরে দেখতে পারেন। অপূর্ব স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে কোনার্কের সূর্য মন্দিরকে ইউনেস্কোর বিশ্ব সভ্যতার উত্তরাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। চিড়িয়াখানা নন্দনকানন, সাফারি পার্ক, উদয়গিরি, খণ্ডগিরি দেখতে ভুলবেন না। সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে বসে সৌন্দর্য উপভোগ করতে পারেন। কম খরচে প্রচুর হোটেল রিসর্ট পেয়ে যাবেন।

রোড ট্রিপ পছন্দ? গাড়ি করে বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই গন্তব্যের পথে

দীঘা

পুরীর মতই বাঙালির আরও একটি পছন্দের জায়গা দীঘা। গাড়িতে কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের এই পর্যটন স্থানে আসতে সময় লাগবে সাড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা। যাত্রাপথে রাস্তার ধারে থেমে একটু চা, কফি, খাবার খেয়ে নিতে পারেন। এবার ওল্ড দিঘা নাকি নিউ দিঘা যাবেন সেটা অবশ্য আপনার পছন্দ। একবার পৌঁছালেই সামনে সমুদ্র। বাজেটের মধ্যেই অনেক হোটেল পেয়ে যাবেন। বিকেলবেলা বাইরে বেড়িয়ে সমুদ্রের পাড়ে বসে সময় কাটাতে পারেন। সারা সপ্তাহের যে ক্লান্তি তা এক নিমেষেই কেটে যাবে।

রোড ট্রিপ পছন্দ? গাড়ি করে বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই গন্তব্যের পথে
রোড ট্রিপ পছন্দ? গাড়ি করে বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই গন্তব্যের পথে

বোলপুর

বোলপুর বেশ জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এখানেই রয়েছে শান্তিনিকেতন যাকে এককথায় বাঙালির আবেগ বললেও ভুল হবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় নিজের হাতেই এই শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন। ট্রেনে বোলপুর আসতে সময় লাগে আড়াই ঘণ্টা, গাড়িতে এলে লাগবে ঘণ্টা তিনেক। শহরে পা রাখলেই মন ভালো হয়ে যাবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভবন, সংগ্রহশালা ঘুরে দেখতে পারেন। শনিবার শান্তিনিকেতন সোনাঝুড়ির জঙ্গলে হাট বসে, যার টানে বহু পর্যটক এখানে আসে। রাত্রিবাসের জন্য এখানে হোটেল, গেস্ট হাউজ রয়েছে।

রোড ট্রিপ পছন্দ? গাড়ি করে বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই গন্তব্যের পথে

রোড ট্রিপ পছন্দ? গাড়ি করে বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই গন্তব্যের পথে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন