Travel: পুজোর ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের ৩ অফবিট জায়গা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আমাদের অনেকেই পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন। তাই ছুটি পেলেই ছুটে যান দার্জিলিং, কালিম্পং। কিন্তু প্রতিবার একই জায়গায় গিয়ে একঘেয়ে লাগছে! নতুন জায়গা, নতুন অভিজ্ঞতার খোঁজ করছেন? জানেন কি উত্তরবঙ্গেই রয়েছে এমন তিনটি অফবিট জায়গা, যেগুলি অনায়াসেই দার্জিলিংকে টেক্কা দিতে পারবে।

আরও পড়ুন: ভারতেই রয়েছে একটি টুকরো মালদ্বীপ, অল্প খরচেই ঘুরে আসুন এখানে

চটকপুর
দার্জিলিং থেকে চটকপুরের দূরত্ব মাত্র ২৬ কিলোমিটার। পাহাড়ের ছোট্ট এই গ্রামে এসে প্রকৃতিকে নিজের হাতের মুঠোয় পাবেন। বছরের শেষভাগ ঘুরতে যাওয়ার আদর্শ সময়। বর্ষার সময়ে বৃষ্টির জেরে এখানে ধস নামতে পারে, তাই এই সময়টি এড়িয়ে যাওয়াই ভাল। ওয়াচ টাওয়ার থেকে সান্দাকফু দেখতে পাবেন। কপাল সঙ্গ দিলে মাউন্ট এভারেস্টের দর্শন হয়ে যেতে পারে। এনজেপি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন চটকপুর।

পুজোর ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের ৩ অফবিট জায়গা

তাকদা
দার্জিলিং থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঠিকানা। ‘তাকদা’ কথার অর্থ ‘কুয়াশা’। এখানে এসে মনে হবে গোটা জায়গাটাই যেন সাদা মেঘের চাদরে ঢাকা। এই পরিবেশে কয়েকদিন থাকলে নিমেষেই সব ক্লান্তি দূর হবে। তাকদা থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে না। চা বাগান, পাইন গাছের সমাহার আপনার চোখ ধাঁধিয়ে দেবে। ক্রশিং ভিউ পয়েন্ট থেকে টাইগার হিল, দূরপীন দেখতে পাবেন। এছাড়া ঘুরে আসতে পারেন তিনচুলেতেও।

পুজোর ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের ৩ অফবিট জায়গা

রামধুরা
পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত আজকের গন্তব্য রামধুরা। এখান থেকে চারিপাশের সৌন্দর্য উপভোগ করার মত। ১৯৩০ সালের একটি কাঠের বাংলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ।‌ ঘরের জানলা থেকেই দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। রামধুরার নামের পিছনেও রয়েছে এক কাহিনী। বলা হয়, ভগবান রামচন্দ্রের নামে এই গ্রামের নাম হয়েছে ‘রাম’। ধুরা অর্থ গ্রাম।

পুজোর ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের ৩ অফবিট জায়গা

পুজোর ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের ৩ অফবিট জায়গা
পুজোর ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের ৩ অফবিট জায়গা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত