Travel: পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম, অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ, হাতের নাগালেই ঠিকানা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোয় ব্যাগ গুছিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে একদল বাঙালি। পাহাড়ের ঠিকানায় কয়েকদিন নিরিবিলি পরিবেশে কাটিয়ে ফেলতে চায়। এবার এক নতুন গন্তব্যে যেতে পারেন। পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজের হাতছানি। এই জায়গায় এলে প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে হারিয়ে যেতে বাধ্য। মন ভালো হবে আপনার।

আরও পড়ুন: কম খরচে পাহাড়ি এলাকায় ছুটি কাটান, রইল এক অফবিট ঠিকানার খোঁজ

আজকের গন্তব্য আপার দুধিয়া তোরে বস্তি। নামটা শুনতে একটু খটমট মনে হলেও জায়গাটা কিন্তু অপরূপ। চারিদিকে পাহাড় ঘেরা এই গ্রামে এলে মন ভালো হয়ে যাবে। পাখির কিচিরমিচির আওয়াজ, নদীর জলের কলকল শব্দ স্পষ্ট শুনতে পাবেন। ছোট নদী রয়েছে, চাইলে সেখানে পা ডুবিয়ে কিছু সময় কাটাতে পারেন। যারা পাহাড় পছন্দ করেন এবার পুজোয় দার্জিলিং না গিয়ে এই অজানা গ্রামে ঢু মারতে পারেন। দার্জিলিংয়ের মত পর্যটকদের ভিড় দেখতে পারবে না। নির্জনতা হবে আমার সঙ্গী। কংক্রিটের শহর থেকে দূরে কয়েকটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারেন।

পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম, অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ, হাতের নাগালেই ঠিকানা

এই পাহাড়ি গ্রামে রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা। রাত্রিযাপনের জন্য হোম স্টে রয়েছে। এক হাজার টাকার মধ্যেই ক্যাম্পে থাকতে পারেন। সঙ্গে পাবেন বনফায়ার, ফিশিং, ট্রেকিং ছাড়াও অনেক কিছু। এখানে এলে নেপালের অর্গানিক খাবারের স্বাদ পাবেন। ঘন জনবসতি না থাকায় কোলাহল খুব একটা নেই। দোকানপাটের সংখ্যা খুব কম তাই নিজের প্রয়োজনীয় জিনিস সঙ্গে করে নিয়ে যাওয়াই ভালো।

পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম, অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ, হাতের নাগালেই ঠিকানা

দার্জিলিং (Darjeeling) যাওয়ার পথেই রয়েছে এই ঠিকানাটি। শিলিগুড়ি (Siliguri) থেকে আপার দুধিয়া তোরে বস্তির দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। ভাড়া গাড়িতে সহজেই পৌঁছে যাবেন।

পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম, অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ, হাতের নাগালেই ঠিকানা

পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম, অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ, হাতের নাগালেই ঠিকানা
পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম, অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ, হাতের নাগালেই ঠিকানা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত