Bihar: রেলের নিয়োগে অনিয়মের অভিযোগ, অগ্নিগর্ভ বিহার, আগুন লাগানো হল ট্রেনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরির গ্রুপ ডি কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বুধবার কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল গয়া স্টেশন। আগুন লাগিয়ে দেওয়া হল ট্রেনে। পুলিশ উপস্থিত হতেই চলে ইটবৃষ্টি। আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন।

আরও পড়ুনঃ AITC Goa: নির্বাচনের মুখে গোয়া তৃণমূলে বড় ধাক্কা, দল ছাড়লেন সাধারণ সম্পাদক

রেলের নিয়োগে অনিয়মের অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরেই বিহারের পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করেছিল। অভিযোগ, ২০১৯ সালের বিজ্ঞপ্তি জারি হলেও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নিয়ে কিছুই জানানো হয়নি। এমনকি প্রথম পর্যায়ের পরীক্ষার ফলাফল কেউ হাতে পাননি।

Bihar: রেলের নিয়োগে অনিয়মের অভিযোগ, অগ্নিগর্ভ বিহার, আগুন লাগানো ঘল ট্রেনে
Bihar: রেলের নিয়োগে অনিয়মের অভিযোগ, অগ্নিগর্ভ বিহার, আগুন লাগানো ঘল ট্রেনে

সেই অভিযোগকে সামনে রেখে কয়েকদিন ধরেই পাটনার রাজেন্দ্রনগরে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরী প্রত্যাশীরা। যার জেরে স্তব্ধ হয়ে পড়ে দিল্লি কলকাতা ট্রেন চলাচল। বুধবার হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। সকাল থেকে গয়া স্টেশনের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দুপুরের দিকে আগুন লাগিয়ে দেওয়া হয় একটি ট্রেনে।

ঘন্টাখানেক পর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন পুলিশ। কিন্তু প্রথমের দিকে ব্যাপক পুলিশ মোতায়েন থাকলেও তাঁদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় প্রশাসন। দীর্ঘ সময় ধরে ব্যহত হয় ট্রেন চলাচল। বাতিল করা হয় একাধিক ট্রেন।

রেলের নিয়োগে অনিয়মের অভিযোগ, উত্তপ্ত একাধিক শহর 

রেলের নিয়োগে অনিয়মের অভিযোগ, উত্তপ্ত একাধিক শহর 
রেলের নিয়োগে অনিয়মের অভিযোগ, উত্তপ্ত একাধিক শহর

জাহানাবাদ শহরের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়াতে দেখা যায় বেশ কয়েকজনকে। এছাড়াও পাটনা, নাওয়াদা, মুজ্জাফরপুর, সীতামারি, বক্সার এবং ভোজপুরে বিক্ষোভ দেখান চাকরীপ্রত্যাশীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন