নজরবন্দি ব্যুরোঃ জোট নিয়ে এখনও সমস্যার সমাধান হয়নি। নির্বাচনের মুখে গোয়া তৃণমূলে বড় ধাক্কা। দল ছাড়লেন গোয়া তৃণমূলের সাধারণ সম্পাদক যতীশ নায়েক। এবিষয়ে দলের সভাপতিকে চিঠি পাঠিয়েছেন তিনি। দলত্যাগ নিয়ে নেতার মন্তব্য, যেভাবে দল পরিচালিত হচ্ছে তাতে আমি মনে করছি না দলে থাকার প্রয়োজন রয়েছে। নিজেকে অপমাণিত বলে মনে করেছেন তিনি।
আরও পড়ুনঃ Vehicle Rule: হেলমেট থেকে সিট বেল্ট, ট্রাফিক আইন ভাঙলেই বিপুল অঙ্কের জরিমানা
বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পর জাতীয় রাজনীতিতে পা বাড়িয়েছে তৃণমূল। ত্রিপুরার পর গোয়ায় বিশেষ নজর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু নির্বাচনের মুখেই হোঁচট খেলেন তৃণমূল নেতৃত্ব। পর পর দুই বর্ষীয়ান নেতার দলত্যাগে বেজায় চাপে তৃণমূল। শোনা যাচ্ছে, প্রথমে টিকিট দেওয়ার কথা বললেও পরে দলের তরফে টিকিট না মেলায় এই সিদ্ধান্ত নেন তিনি।
Goa TMC General Secretary Adv Yatish Naik resigns from the party
সদ্য প্রকাশিত
আইএফএ শিল্ডের প্রস্তাবিত সূচি প্রকাশ, কবে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডান?
পুজোর আগে চিনির দামে লাগাম, পাইকারিতে কেজি ৫০ টাকা বেঁধে দিল রাজ্য! কবে কমবে দাম?"Seeing the manner in which the Party is functioning, I find no good reason to continue being a member of the party. I feel humiliated, tired & dejected for having been made to go through all this" his letter reads pic.twitter.com/1E8LAMf6uj
— ANI (@ANI) January 26, 2022
নির্বাচনের আগে যারা গোয়ায় তৃণমূলে প্রথম যোগদান করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিওর সঙ্গে তাঁদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। এবারের নির্বাচনে ফাতোরদা থেকে প্রার্থী হচ্ছে লুজিনহো। কিন্তু টিকিট পাননি যতীশ। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
নির্বাচনের মুখে গোয়া তৃণমূলে বড় ধাক্কা, দল ছাড়লেন আরও এক

তবে কী কংগ্রেসে যোগদান করবেন তিনি? তা নিয়ে জল্পনা বাড়তে শুরু করেছে। নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী উৎপল পারিকরের মতো নির্দল হিসাবে লড়বেন? সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।



