নজরবন্দি ব্যুরোঃ রাস্তায় এবার সাবধান। এবার থেকে ট্রাফিক আইন ভাঙলেই বিপুল অঙ্কের জরিমানা। পুরোনো জরিমানার পরিমাণ বিপুল ভাবে বাড়িয়ে গাড়ি বা বাইক চালকদের আরও সচেতন হওয়ার বার্তা দিতে চাইছে সরকার। সংশোধিত আইনে বলা হয়েছে, স্পিড ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, স্পিড গান, বডি ওয়্যারেবেল ক্যামেরা, ড্যাসবোর্ড ক্যামেরা এবং অটোমেটিক নম্বর প্লেটকে চিহ্নিত করতে পারবে এই ডিভাইস ব্যবহার করতে পারবে পুলিশ।
আরও পড়ুনঃ শতাধিক লোকাল সহ মোট ১১৬৪ টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল!


কিন্তু আচমকাই কেন এত বিপুল পরিমানে বাড়িয়ে দেওয়া হল জরিমানার পরিমান? জানা গিয়েছে, দুর্ঘটনা কমিয়ে আনা ও চালকের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ। নয়া নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে ড্রাইভিং লাইসেন্স বা সিএফ না থাকলে প্রথম দফায় চালককে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। দ্বিতীয় ্বার একই ভুল করলে দিতে হবে ১৫০০ টাকা জরিমানা। পাশাপাশি কন্ট্রাক্ট ক্যারেজের পারমিট থাকলেও যদি চালক যেতে অস্বীকার করেন, সেক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা ধার্য হবে।

রোড সেফটি, বায়ু দূষণ ও শব্দদূষণ আইন ভাঙলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি, ৩ মাসের জন্য বাতিল হবে লাইসেন্স। সিট বেল্ট লাগানো না থাকলে জরিমানা দিতে হবে ১০০০ টাকা। আগে ছিল মাত্র ১০০ টাকা। লাল বাতির নিয়ম না মানলে আগে দিতে হত ১০০০ টাকা। এখন দিতে হবে ৫ হাজার টাকা। মদ্যপান করে গাড়ি চালালে জরিমানা ১০০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০ হাজার। সাইলেন্স জোনে হর্ন বাজালে ১০০০ টাকা জরিমানা দিতে হবে চালককে।


হেলমেট না থাকলে আগে জরিমানা দিতে হতো ১০০ টাকা। তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। গাড়ি চালাতে গিয়ে কোনও নাবালক ধরা পড়লে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে নয়া নিয়মে। নাবালক ধরা পড়লে অভিভাবক অথবা গাড়ির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। একইসঙ্গে বাতিল হবে গাড়ির রেজিস্ট্রেশন। ২৫ বছর বয়স না হওয়া পর্যন্ত লাইসেন্স দেওয়া হবে না ওই নাবালককে।
হেলমেট থেকে সিট বেল্ট, ট্রাফিক আইন ভাঙলেই বিপুল অঙ্কের জরিমানা এবার থেকে…

যদি কেউ ট্রাফিক পুলিশ কে মিথ্যে তথ্য প্রদান করে তাহলে এখন থেকে ২০০০ টাকা করে জরিমানা দিতে হবে। যেকোন ট্রাফিক আইন অমান্য করলে দিতে হবে ২০০০ টাকা জরিমানা। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে চালককে। ড্রাইভিং লাইসেন্স রাখার অনুমতি না থাকা সত্ত্বেও গাড়ি চালালে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা।
প্রসঙ্গত, গত বছরই রোড ট্রান্সপোর্ট মন্ত্রকের তরফে এক নয়া নির্দেশিকা জারি করা হয়েছিল। মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়, স্টেট এনফোর্সমেন্ট এজেন্সিকে ট্র্যাফিক নিয়ম যারা ভাঙছে, সেই সমস্ত মামলাতে ১৫ দিনের মধ্যে অভিযুক্তকে নোটিশ পাঠাতে হবে।







