নজরবন্দি ব্যুরোঃ নন-ইন্টারলকিংয়ের কাজ, কুয়াশা, খারাপ আবহাওয়া, বাড়বাড়ন্ত কোভিড সহ একাধিক কারণে দেশে প্রায়ই বাতিল করা হয় ট্রেন। কিন্তু ইদানিং সেই ট্রেন বাতিলের সংখ্যা এতটাই বেড়েছে যে ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিদিন বাতিল হওয়া ট্রেনের লিস্ট আপলোড করা হচ্ছে। যাতে যাত্রীদের কোনও অসুবিধা না হয়। সেই বাতিল হওয়া ট্রেনের সংখ্যা দেখলে আজ চোখ কপালে উঠবে যাত্রীদের।
আরও পড়ুনঃ ‘উনি গোলাম নয়, আজাদ থাকতে চান’, বুদ্ধদেবকে কুর্নিশ জানিয়ে আজাদকে খোঁচা জয়রামের।


আজ ২৬ জানুয়ারি বুধবার দেশজুড়ে মোট ১১৬৪ টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল। বাতিল হওয়া বেশির ভাগ ট্রেন বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, পশ্চিমবঙ্গ ও অসমের রুটে চলা ট্রেন৷ তবে আজ যে শুধু ১১৬৪ টি ট্রেন বাতিল হয়েছে তা নয়। আংশিক ভাবে বাতিল করা হয়েছে আরও 25টি ট্রেন। 14টি ট্রেনের সময় বদলানো হয়েছে ও 15 টি ট্রেনের গতিপথ বদলানো হয়েছে।
করোনার জেরে এমনিতেই রেলের তরফে কম ট্রেন চালানো হচ্ছে ৷ তার উপর ঘন কুয়াশার জেরে প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক ট্রেন বাতিল করা হচ্ছে ৷ এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। সেই কারনেই যাত্রীদের সুবিধার্থে বাতিল হওয়া ট্রেনের লিস্ট ভারতীয় রেলের ওয়েবসাইটে দেওয়া হয়৷ যে কোনও ট্রেনের স্টেট্যাস জানার জন্য https://enquiry.indianrail.gov.in/mntes ওয়েবসাইটে যেতে হবে ৷ ট্রেনের নম্বর দিয়ে স্টেট্যাস জানতে পারবেন এখানে৷
শতাধিক লোকাল সহ মোট ১১৬৪ টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল। এখন দেখে নিন হাওড়া শিয়ালদল রুটের কোন কোন ট্রেন বাতিল হল আজ

| SEALDAH (SDAH) – AJMER (AII) | 22:55 |
| HOWRAH JN (HWH) – GAYA JN (GAYA) | 19:50 |
| SEALDAH (SDAH) – NEW ALIPURDUAR (NOQ) | 14:00 |


| SEALDAH (SDAH) – BARRACKPORE (BP) | 13:42 |
| SEALDAH (SDAH) – NAIHATI JN (NH) | 10:45 |
| SEALDAH (SDAH) – NAIHATI JN (NH) | 13:07 |
| SEALDAH (SDAH) – NAIHATI JN (NH) | 22:22 |
| SEALDAH (SDAH) – RANAGHAT JN (RHA) | 08:00 |
| SEALDAH (SDAH) – RANAGHAT JN (RHA) | 22:08 |
| EALDAH (SDAH) – HASANABAD (HNB) | 22:15 |
| SEALDAH (SDAH) – HABRA (HB) | 12:00 |
| SEALDAH (SDAH) – HABRA (HB) | 13:32 |
| SEALDAH (SDAH) – KOMAGATA MARU BUDGE (KBGB) | 22:04 |
| SEALDAH (SDAH) – CANNING (CG) | 14:02 |
| SEALDAH (SDAH) – LAKSHMIKANTPUR (LKPR) | 12:50 |
| SEALDAH (SDAH) – DIAMOND HARBOUR (DH) | 12:35 |
| SEALDAH (SDAH) – DIAMOND HARBOUR (DH) | 14:10 |
| HOWRAH JN (HWH) – BARDDHAMAN (BWN) | 06:10 |
| HOWRAH JN (HWH) – BARDDHAMAN (BWN) | 22:10 |
| HOWRAH JN (HWH) – SINGUR (SIU) | 19:15 |
| HOWRAH JN (HWH) – HARIPAL (HPL) | 06:52 |
| HOWRAH JN (HWH) – TARAKESWAR (TAK) | 10:20 |
| HOWRAH JN (HWH) – TARAKESWAR (TAK) | 13:38 |
| HOWRAH JN (HWH) – TARAKESWAR (TAK) | 16:10 |
| HOWRAH JN (HWH) – TARAKESWAR (TAK) | 17:42 |
| HOWRAH JN (HWH) – TARAKESWAR (TAK) | 20:05 |
| HOWRAH JN (HWH) – TARAKESWAR (TAK) | 22:05 |







