নজরবন্দি ব্যুরো: ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) হাওড়া খড়গপুর শাখায় (Howrah Kharagpur Rail Line)। ব্যাহত হয় ট্রেন চলাচল। আজ হাওড়া কারশেডের (Howrah Carshed) কাছে বিকেল সাড়ে ৪টে নাগাদ ওভারহেডের তার ছিঁড়ে যায়। এর ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার জোড়ার কাজ শুরু করেন ইঞ্জিনিয়ররা।
আরও পড়ুন: মন্দিরের গা থেকে গড়িয়ে পড়ল পাথর, পুরীর জগন্নাথ ধামে নয়া আতঙ্ক
তাঁরা ওভারহেড তার জোড়ার কাজ শুরু করেছেন। তবে এই বিপত্তির জেরে দক্ষিণ-পূর্ব রেলে হাওড়া খড়গপুর শাখায় ব্যাহত। ভোগান্তির কবলে পড়েছেন অফিস ফেরত নিত্যযাত্রীরা। তার ছেঁড়ার পর একঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও তারের মেরামতি হয়নি। রেলের লিগ্যাল ও টেলি কমিউনিকেশেন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেছেন।

বন্ধ হাওড়া খড়গপুর শাখার ট্রেন, ভোগান্তির কবলে নিত্যযাত্রীরা

তবে কাজ সম্পূর্ণ হতে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে মনে করছেন তাঁরা। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে উঠতে চলেছে বলেই আশঙ্কা। পুরুলিয়া এক্সপ্রেস-সহ একাধিক লোকাল ট্রেন হাওড়া স্টেশন ছাড়ার পর আটকে যায়। আপাতত স্তব্ধ হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল। হাওড়া থেকে যেমন ট্রেন খড়গপুরের দিকে যেতে পারছে না তেমনই উলটো দিক থেকেও আসতে পারছে না ট্রেন।রেল সূত্রে খবর, ওভারহেডের তার সারাই করতে এখনও অনেকটা সময় লাগবে।



