নজরবন্দি ব্যুরো: আচমকায় পুরীর জগন্নাথ মন্দির ( Jagannath Temple ) থেকে ভেঙ্গে পড়ল পাথর। আর তা নিয়ে শুরু হয় উত্তেজনা আতঙ্ক ছড়ায় মন্দির চত্বরে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, খসে পড়া ওই পাথরের টুকরোটির ওজন প্রায় তিন কেজি। খসে পড়া ও পাথরের টুকরোটির ওজন প্রায় তিন কেজি। মন্দির চত্বরে জগমোহনের নট মণ্ডপের একটি সখির মূর্তি থেকে এই পাথর ভেঙে পড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: পরপর দুটি ম্যাচে ফ্লপ কেএল রাহুল, সিদ্ধান্ত নিয়েই ফেলল ভারত
ইতিমধ্যই এই ঘটনার কথা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জানিয়েছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাসোসিয়েশন। তবে ওই অংশের অন্যান্য পাথরগুলির চাঁই কোনওভাবে দুর্বল হয়ে পড়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরে গত কয়েকমাস ধরেই একের পর এক অঘটন ঘটে চলেছে।

রান্নাঘরের উনুন ভাঙচুর, মন্দিরের দেওয়ালে ফাটল থেকে শুরু করে গর্ভগৃহের একাংশের দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়ার ঘটনায় বারবার আতঙ্কিত হয়েছেন পুণ্যার্থীরা। আর এবার মন্দির থেকে পাথর ভেঙে পড়ার ঘটনায় স্বভাবতই অশুভ ইঙ্গিত পাচ্ছেন ভক্তরা। এর আগেও মন্দিরের গায়ে ফটাল দেখা দিয়েছে। ফলে এবার পাথর ভেঙে পড়ার ঘটনায় অশুভ ইঙ্গিত পাচ্ছেন ভক্তরা।
মন্দিরের গা থেকে গড়িয়ে পড়ল পাথর, পুরীর জগন্নাথ ধামে নয়া আতঙ্ক

জগন্নাথ দেবের ভক্তদের আশঙ্কা পুরীর এই শতাব্দী প্রাচীণ হেরিটেজের উপর কোনও অশুভ শক্তির ছায়া পড়েছে। পুরীতে ‘হেরিটেজ করিডোর’ প্রকল্পের কাজ চলার সময় দেওয়ালে ফাটল দেখা দেওয়ার ঘটনাতেও চাঞ্চল্য ছড়িয়েছিল। একের পর এক ঘটনা ‘অমঙ্গল’-এর বার্তা বয়ে আনছে বলে মনে করছেন কেউ কেউ। এবং সেই অশুভ ছায়া থেকে জগন্নাথদেবের মন্দির (Jagannath Temple) রক্ষা করতে প্রার্থনা শুরু করে দিয়েছেন সকলেই।



