নজরবন্দি ব্যুরোঃ পরপর দুটি ম্যাচে জয়লাভ করেছে ভারত। কিন্তু পরপর দুটি ম্যাচে ফ্লপ কেএল রাহুল। ওপেনিং জুটি নিয়ে আশাহত ছিল ভারত। গত ম্যাচে রোহিত শর্মা সেই খরা কাটালেও কেএল রাহুলকে নিয়ে চিন্তায় মেইন ইন ব্লুজ। আগামীকাল দক্ষিণ আফ্রিকার সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে রাহুলের রান পাওয়া জরুরী বলেই মনে করা হচ্ছে। আপাতত কেএল রাহুলকে না সরিয়ে আরও একটু দেখে নিতে চাইছে বোর্ড।
পাকিস্তানের বিরুদ্ধে ১ রান করেছেন কেএল রাহুল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেছেন ৯ রান। তাহলে কী এবার রাহুলের ওপর আস্থা হারাচ্ছে ভারত? বিকল্প হিসাবে অন্য কাউকে বেছে নেওয়া হবে? ভারতীয় ব্যাটিং কোচের কথা অনুযায়ী, এখনই রাহুলকে নিয়ে কোনও চিন্তা ভাবনা নেই। মাত্র দুটো ইনিংস দেখিয়ে বসিয়ে দেওয়ার ভাবনা নেই।

কেএল রাহুলের বিকল্প হিসাবে পান্থকে নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট দলের অন্দরে। পান্থকে নিয়ে এখনই ভাবছে না ভারত। এমনকি দীনেশ কার্তিকের জায়গাতেও পান্থকে বিকল্প হিসাবে ভাবা হলেও এখনই দলের কোনও বদল আনতে চায় না ভারত। তবে পান্থকে সমস্ত দিক থেকে তৈরি রাখা হয়েছে। এমনটাই জানালেন ব্যাটিং কোচ।
আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেনিং জুটির দিকে বিশেষ করে তাকিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা। সেইসঙ্গে অস্ট্রেক্লিয়ার মাটিতে টিকে থেকে রান করা এবং দক্ষিণ আফ্রিকার পেসারদের মোকাবিলা করাই মূল লক্ষ্য মনে করছে টিম ইন্ডিয়া। তাই কেএলকে নিয়ে তাঁদের আশা, প্রত্যেকের আলাদা ধরন রয়েছে। রাহুল ছন্দে ফিরলে আরও আক্রমণাত্মক ভূমিকায় দেখা যেতে পারে রোহিত শর্মাকে।
পরপর দুটি ম্যাচে ফ্লপ কেএল রাহুল, কী সিদ্ধান্ত নিল ভারত?

ভারতীয় ব্যাটিং কোচের কথায়, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে রান তোলার দিকে মন দিতে হবে ব্যাটসম্যানদের। অস্ট্রেলিয়ার এই পিচগুলোতে খুব বেশি ২০০ রান উঠবে। তাই টিকে থেকে রান তোলাই প্রধান লক্ষ্য বলেই মনে করা হচ্ছে।



