নজরবন্দি ব্যুরো: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জের, দক্ষিণ-পূর্ব শাখায় রেল পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছিল। শনিবার ওই সংখ্যা আরও বেড়ে গেল। জানা গিয়েছে, শনিবার মোট ৪৩ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ৩৮ টি দূর পাল্লার ট্রেন চালানো হচ্ছে ঘুরপথে। ১৯ টি ট্রেনকে থামিয়ে দেওয়া হচ্ছে গন্তব্যের আগেই।
আরও পড়ুন:Coromondel express-এ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মমতা! সকালেই হেলিকপ্টারে পৌঁছাবেন বালেশ্বর

বাতিল হওয়া ট্রেনের তালিকা বেশ লম্বা। তালিকায় রয়েছে হাওড়া-রাঁচি সুপার ফাস্ট, হাওড়া-তিরুপতি হামসফর, ধৌলি এক্সপ্রেস, হাওড়া-পুরী ও পুরী-হাওড়া জগন্নাথ ও এবং পুরী এক্সপ্রেস, হাওড়া-পুরী ও পুরী-হাওড়া বন্দেভারত টেনও বাতিল বলে ঘোষণা করেছে রেল।
— POONAM MISHRA (@PoonamM66027929) June 2, 2023
রেলকর্তারা মনে করছেন, পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টার আগে পরিষেবা স্বাভাবিক হয়ে উঠতে নাও পারে। কেননা যেভাবে করমণ্ডল, মালগাড়ি ও হামসফর এই তিন ট্রেনের মধ্যে দুর্ঘটনা ঘটেছে এবং কামরাগুলি যেভাবে লন্ডভন্ড হয়ে গিয়েছে, তাতে করে সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

জানলার রড গ্যাস কাটার দিয়ে কেটে দেহ উদ্ধারের কাজ চলছে। এনডিআরএফ, সেনাবাহিনী, ওড়িশা সরকারের বিপর্যয় মোকাবিলা দল একযোগে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃত্যুর সংখ্যা ২৩৩। আহত হাজারের কাছাকাছি। অসমর্থিত সূত্রে খবর, দুর্ঘটনায় আহত যাত্রীরা যাঁদের আপাৎকালীন রক্তের দরকার স্থানীয় মানুষরা এগিয়ে এসেছে স্বেচ্ছায় রক্তদানের জন্যে।
ট্রেন দুর্ঘটনার জের, বাতিল অনেক ট্রেন কার্যত স্তব্ধ দক্ষিণ-পূর্বে রেল পরিষেবা

ইতিমধ্যেই ওড়িশা রাজ্য সরকার হেল্পলাইন নম্বর চালু করেছে অনুসন্ধানের জন্যে। নম্বরগুলি হল- HWH-033-26382217, KGP-8972073925,9332392339, BLS-8249591559,7978418322, SHM-9903370746.



