Durga Pujo22: কুমোরটুলিতে প্রযুক্তির ছোঁয়া, অনলাইনে মিলছে প্রতিমা, থাকছে বিভিন্ন অফার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত দু বছর করোনার কারণে সেভাবে দুর্গা পূজো হয়নি রাজ্যের বাইরে বা বিদেশে। ফলে কুমোরটুলির মৃৎ শিল্পীদের মধে ছিল হতাশা। তবুও সেই সময় কিছু প্রতিমা অনলাইনে বিক্রি করেছিলেন পটুয়া পাড়ার কিছু বড় শিল্পীর।

আরও পড়ুনঃ মা দুর্গার ১০ হাতে ১০ অস্ত্র , কারা এবং কেন দিয়েছিল?

কিন্তু দুবছর পর ছবিটা অনেকটাই পাল্টেছে। বারোয়ারি থেকে বাড়ির পুজো, প্রতিমা মিলেছে অনলাইনে। করোনা পর্ব মিটে গেছে। কিন্তু অনলাইনে প্রতিমা বিক্রি আরও বেড়েছে। বিদেশ ও রাজ্যের বাইরের বেশিরভাগ অর্ডারই হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে।

19 16

ফলে ঠাকুর বানিয়ে ক্রেতার আশায় বসে থাকার দিন শেষ। এক নতুন দিগন্ত খুলে গেছে কুমোরটুলির নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে। নিজের কাজকে গোটা বিশ্বে পৌঁছে দিতে পারছেন তাঁরা। অনেকে প্রতিমার মজুরির ওপর দিচ্ছেন ছাড়।

কুমোরটুলিতে প্রযুক্তির ছোঁয়া, অনলাইনে মিলছে প্রতিমা, থাকছে বিভিন্ন অফার

কারও আবার ডেলিভারি ফ্রি! আগে শুধু শহরের নামী শিল্পীদের ওয়েবসাইট ছিল। এখন নতুন প্রজন্মের শিল্পীরা অনেকেই সেই তালিকায় ঢুকছেন। আমেরিকাই নয়, ব্রিটেন–সহ ইউরোপের একাধিক দেশে প্রতিমা পাঠিয়েছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা।

17 19

কুমোরটুলিতে প্রযুক্তির ছোঁয়া, অনলাইনে মিলছে প্রতিমা, থাকছে বিভিন্ন অফার

এ পর্যন্ত মোট ৬৬টি ফাইবার গ্লাসের দুর্গা প্রতিমা পাড়ি দিয়েছে বিভিন্ন দেশে। সব মিলিয়ে এবছর প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইনে ভালোই ব্যবসা করছেন কুমোরটুলির নতুন, পুরাতন, খ্যাত, অখ্যাত সব শিল্পীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত