নজরবন্দি ব্যুরোঃ দেশবাসীকে স্বস্তি দিয়ে, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা পেরল ৯৮ লক্ষ। তবে, মার্কিন মুলুকের তুলনায় এই মুহূর্তে ভারতের করোনার গ্রাফ অনেকটা নিয়ন্ত্রণ। শনিবার সামান্য বাড়লেও দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক নয়।
আরও পড়ুনঃ দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে, নিজের ৮টি সম্পত্তি বন্ধক রাখলেন ‘রিয়াল হিরো’ সোনু সুদ!


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ২৬ হাজার ৭৭৫ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬২৮ জনের। বর্তমানে চিকিত্সা চলছে ৩ লাখ ৫৯ হাজার ৮১৯ জনের। মোট সুস্থ হয়েছেন ৯৩ লাখ ২৪ হাজার ৩২৮ জন।
অপর দিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৪৯৪ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, ভারতে ১০,৬৫,১৭৬টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত দেশে ১৫,২৬,৯৭,৩৯৯টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। চিকিত্সাধীন রোগীর সংখ্যা ক্রমশই নিম্নমুখী ভারতে। ভারতে এই মুহূর্তে মাত্র ৩.৬৬ শতাংশ করোনা-রোগী চিকিত্সাধীন রয়েছেন।
দেশবাসীকে স্বস্তি দিয়ে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত হয়ে ১,৪২,৬২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৪২ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯,৩২,৪৩,২৮ জন। এই মুহূর্তে ভারতে চিকিত্সাধীন রয়েছেন ৩ লক্ষ ৫৯ হাজার ৮১৯ জন করোনা-রোগী।









