বলিউডের পথে টোটা, এবার করণের ছবিতে অভিনয় করবেন বর্তমান ফেলুদা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের পথে টোটা, এবার করণ জোহরের পরিচালনায় রুপোলি পর্দায় ফের একবার হাজির হতে চলেছেন ‘ফেলুদা’! এর আগে হিন্দি ছবিতে দেখা গেছে খরাজ মুখোপাধ্যায়,প্রসেনজিত্‍,পরমব্রত, রজতাভ দত্ত, যীশুর মতন একাধিক টলি অভিনেতা-অভিনেত্রীদের।

এবার সেই তালিকায় যুক্ত হলেন টোটা রায়চৌধুরীও। হাঁ এবার করণ জোহরের আগামী ছবিতে কাজ করতে চলেছেন টোটা রায়চোধুরী। তবে এই প্রথম নয় এর আগেও মধুর ভান্ডারকর, প্রদীপ সরকার, সুজয় ঘোষের সঙ্গে আগে কাজ করেছেন টোটা।

আরও পড়ুনঃ বকখালিতে ফের ট্রলারডুবির ঘটনা! নিখোঁজ অন্তত ১০ জন।

অনেক দিন পর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে পরিচালনায় ফিরছেন করণ জোহর। আর সেই ছবিতেই এক বিশেষ চরিত্রে অভিনয় করবেন টোটা। আগামী সেপ্টেম্বর থেকেই এই ছবির শুটিং শুরু করবেন টোটা। করণের এই ছবিতে মুখ্যভূমিকায় রণবীর সিং ও আলিয়া ভাট।

বলিউডের পথে টোটা, এবার করণের ছবিতে অভিনয় করবেন বর্তমান ফেলুদা

এছারাও আছেন শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্র। চলতি মাসের শেষেই মুম্বই পাড়ি দেবেন টোটা এই ছবির বিষয়ে আরও কয়েক দফা বৈঠক ও আলোচনা হবে। এই ছবির কাজার জন্য ছোট পর্দার ধারাবাহিকের কাজ থেকে সাময়িক ছুটির কথা বলে রেখেছেন তিনি।

বলিউডের পথে টোটা
বলিউডের পথে টোটা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত