Murshidabad

Murshidabad

প্রধানমন্ত্রীর প্রাতঃরাশ বৈঠকে হাজির মুর্শিদাবাদের তিন সাংসদ, ‘নিজেদের এলাকায় মন দিন’ বার্তা মোদির

এনডিএ বৈঠকে অনুপস্থিতির জল্পনার পর শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন মুর্শিদাবাদের তিন সাংসদ। প্রাতঃরাশ বৈঠকে উন্নয়ন ও নিজের এলাকার কাজে বেশি মন দেওয়ার বার্তা দিলেন নরেন্দ্র মোদি।

মুর্শিদাবাদ ট্রেন দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে শুভেন্দু, বললেন ‘চোখের জল ছাড়া কিছু দেওয়ার নেই’

কর্ণসুবর্ণ ট্রেন দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে শুভেন্দু অধিকারী। আবেগঘন বার্তায় বললেন, ‘চোখের জল ছাড়া কিছু দেওয়ার নেই’, ঘোষণা করলেন ক্ষতিপূরণ ও কড়া পদক্ষেপের আশ্বাস।

স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু, তদন্তে রেল

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে গোবিন্দপুর রেলগেটে ভয়াবহ দুর্ঘটনায় দুই স্কুল পড়ুয়া-সহ তিন জনের মৃত্যু হয়েছে। রেলগেট খোলা থাকার অভিযোগ ঘিরে শুরু হয়েছে তদন্ত।

হুমায়ুন কবীরকে নিশানা অধীরের, ‘বিজেপি স্পন্সর্ড’ তকমা ঘিরে মুর্শিদাবাদে নতুন রাজনৈতিক বিতর্ক

হুমায়ুন কবীরকে ‘বিজেপি স্পন্সর্ড’ বলে কটাক্ষ অধীর চৌধুরীর। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান ঘিরে মুর্শিদাবাদে শুরু নতুন রাজনৈতিক বিতর্ক।

পশ্চিমবঙ্গ দিবসে রেলের বড় উপহার! বহরমপুর কোর্ট-আজিমগঞ্জ লোকাল ট্রেন চালু

বহরমপুর কোর্ট-আজিমগঞ্জ লোকাল ট্রেন চালু হল পশ্চিমবঙ্গ দিবসে। তিনটি মেমু পরিষেবার সম্প্রসারণে মুর্শিদাবাদের যাত্রীদের যাতায়াত হবে আরও সহজ।

হোল্ডিং সেন্টার চালু, মুর্শিদাবাদে রাখা হল সন্দেহভাজন অনুপ্রবেশকারী— শুরু নতুন প্রশাসনিক প্রক্রিয়া

মুর্শিদাবাদে চালু হল হোল্ডিং সেন্টার। প্রশাসনিক সূত্রে সন্দেহভাজন বিদেশি নাগরিকদের রাখার খবর, চলছে যাচাই প্রক্রিয়া।

সামশেরগঞ্জ হিংসা মামলায় কড়া সাজা, ১২ দোষীর ১০ বছরের কারাদণ্ড

সামশেরগঞ্জ হিংসা মামলায় ১২ দোষীকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত। হরগোবিন্দ ও চন্দন দাস খুনকাণ্ড ঘিরে ফের চর্চা।

প্রথম রাউন্ডেই লাল ঝড়! ডোমকল-জলঙ্গীতে এগিয়ে সিপিএম

ডোমকল ও জলঙ্গীতে প্রথম রাউন্ডে এগিয়ে সিপিএম প্রার্থী। মুর্শিদাবাদে প্রাথমিক গণনায় লাল শিবিরের ভালো শুরু।

বিক্ষোভের নামে নৈরাজ্য! বেলডাঙায় যাত্রীবাহী বাসে পাথরবৃষ্টি, পরিস্থিতি সামাল দিতে রাস্তায় পুলিশ-র‍্যাফ, বিকেল পর্যন্ত গ্রেপ্তার ৩০

মুর্শিদাবাদের বেলডাঙায় বাসে পাথরবৃষ্টির ঘটনায় আতঙ্ক। রেললাইন ও জাতীয় সড়ক অবরোধের পর পুলিশের লাঠিচার্জ, ৩০ জন গ্রেপ্তার।