প্রথম রাউন্ডেই লাল ঝড়! ডোমকল-জলঙ্গীতে এগিয়ে সিপিএম

মুর্শিদাবাদের ডোমকল ও জলঙ্গীতে প্রথম রাউন্ডেই সিপিএম প্রার্থীদের লিড, তবে চূড়ান্ত ফল জানতে অপেক্ষা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গণনার প্রথম রাউন্ডেই মুর্শিদাবাদের দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে চমক। ডোমকল ও জলঙ্গী—দুই কেন্দ্রেই প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছে CPIM–এর প্রার্থীরা।

ডোমকল বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রহমান রানা প্রথম রাউন্ড শেষে ৬১৮ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে জলঙ্গী কেন্দ্রেও প্রথম রাউন্ডে লিড নিয়েছেন সিপিএম প্রার্থী ইয়ানুস আলি সরকার।

এই দুই কেন্দ্র বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফলে প্রথম রাউন্ডেই সিপিএমের এই লিড তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তবে এখনও বহু রাউন্ড গণনা বাকি—ফলে এই লিড কতটা স্থায়ী হয়, সেটাই এখন দেখার।

প্রাথমিক ট্রেন্ডে বোঝা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এবার লড়াই বেশ হাড্ডাহাড্ডি হচ্ছে। পরবর্তী রাউন্ডগুলিতে ছবিটা আরও পরিষ্কার হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত