ডলারের তুলনায় রুপির দর রেকর্ড নিম্নস্তরের কাছে পৌঁছতেই ফরেক্স বাজারে কড়াকড়ি বাড়াল RBI। চিনের কৌশলের সঙ্গে মিল থাকা নতুন বিধি, ২০% ঝুঁকি সংরক্ষণ এবং তেল সংস্থাকে সরাসরি ডলার দেওয়ার সিদ্ধান্তের প্রভাব কী হতে পারে?
১৫ অক্টোবর থেকে বদলাচ্ছে UPI-র নিয়ম। ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট merchant payment-এ ০.৪% MDR বসবে, ছোট ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য থাকছে একাধিক ছাড়।
পুজোর আগে চিনির বাজারে বড় আপডেট। খুচরো দাম প্রায় ১০% কমেছে। এবার bulk consumers-এর মজুতসীমা ১৫ থেকে ৩০ দিন করল কেন্দ্র, তবে অতিরিক্ত মজুতে রয়েছে বিশেষ শর্ত।
১৬ সেপ্টেম্বর থেকে পেট্রোল, ডিজেল ও ATF-এর রফতানি শুল্ক কমিয়েছে কেন্দ্র। ডিজেলে ৫ টাকা, ATF-এ ৪ টাকা ও পেট্রোলে ১ টাকা কমানো হয়েছে। দেশীয় জ্বালানির আবগারি শুল্ক অপরিবর্তিত।
১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট UPI মার্চেন্ট লেনদেনে ০.৪% MDR চালু হচ্ছে। এই সিদ্ধান্তকে আমেরিকার চাপের ফল বলে অভিযোগ রাহুল গান্ধীর। কী বলছে কেন্দ্র?
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধির হার নিয়ে বিতর্কের মধ্যেই বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে বক্তৃতায় সমালোচকদের ‘দিমাগি নকশাল’ ও ‘নারাজ ফুফা’ বলে আক্রমণ করেন তিনি।
ভারতের GDP ৭.৮%—দাবিটি সরকারি হিসাব অনুযায়ী সত্য। কিন্তু এই সংখ্যা আসলে ২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকের Real GDP growth। নতুন Base Year, সংশোধিত পুরনো হিসাব, GVA, Real বনাম Nominal GDP—সব মিলিয়ে ৭.৮%-এর ভিতরের আসল অর্থ কী, জানুন এই প্রতিবেদনে।
তিন দিনের পতনের পর বৃহস্পতিবার সবুজে ফিরল ভারতীয় শেয়ার বাজার। সেনসেক্স ৩০০ পয়েন্টের বেশি বাড়ল, নিফটি৫০ ২৪ হাজার পার করল। ব্যাঙ্কিং ও আর্থিক শেয়ারে কেনাকাটা দেখা যাচ্ছে।
১০০ দিনের MGNREGA বদলে ১২৫ দিনের কর্মসংস্থান গ্যারান্টি চালু করেছে কেন্দ্র। কিন্তু SBI Research-এর রিপোর্টে দেখা যাচ্ছে, জুলাই-আগস্টে কর্মদিবস প্রায় ৬০% কমেছে।
সপ্তাহের প্রথম দিনেই বড় পতন ভারতীয় শেয়ার বাজারে। সেনসেক্স ও নিফটি ৫০ উল্লেখযোগ্যভাবে নেমেছে। তেলের দাম বৃদ্ধি, ইরান সংঘাত ও মার্কিন সুদের আশঙ্কায় চাপে বাজার।
১০০ কোটি টাকা বা তার বেশি বকেয়া থাকা বড় ঋণ অ্যাকাউন্টে ছয় বছরে ৩৫,৭১৫ কোটি টাকার টেকনিক্যাল রাইট-অফ করেছে ব্যাঙ্ক অফ বরোদা। নাম প্রকাশ না করায় প্রশ্ন।
চিনির বাজারে বড় সংকট। প্রায় এক দশক পর ১০ লক্ষ টন কাঁচা চিনি শুল্কমুক্ত আমদানির অনুমতি দিয়েছে ভারত। ইথানল উৎপাদন, দুর্বল আখ উৎপাদন ও উৎসবের বাড়তি চাহিদায় কেন বাড়ছে দাম?
১৯৪৭ সালে ১০০০ টাকায় কতটা সোনা পাওয়া যেত? ২০২৬ সালের দরে সেই সোনার মূল্য কত? RBI-এর ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে সোনা ও রুপোর ৮০ বছরের দামের চমকপ্রদ হিসাব।
₹১০ ও ₹২০-এর প্লাস্টিক বা পলিমার নোটের ফিল্ড ট্রায়ালে অনুমোদন দিয়েছে কেন্দ্র। ১০০ কোটি করে মোট ২০০ কোটি নোট পরীক্ষামূলক ভাবে ছাড়া হবে, এখনই কাগজের নোট বন্ধ হচ্ছে না।
বিহারে মদ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করেছে NCAER-এর গবেষণা। মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমলেও বেআইনি মদের কারবার, দুর্নীতি ও মাদক ব্যবহারের প্রবণতা বেড়েছে বলে দাবি।
RBI-র সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতের ফরেক্স রিজার্ভ ১.০৮ বিলিয়ন ডলার বেড়ে ৬৭৬.২৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিদেশি মুদ্রা সম্পদ বাড়লেও সোনার রিজার্ভে পতন দেখা গেছে।