মহালয়ার সকালে হাওড়ার চ্যাটার্জিহাটের নতুন রাস্তা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে গিয়েছে একটি তিনতলা বাড়ি ও চারটি দোকান। বাড়ি থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত শেখ নাজির হোসেন হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
আনন্দপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। PMNRF থেকে দেওয়া হবে ক্ষতিপূরণ।