পড়ুয়াদের ওপর লাঠিচার্জের নিন্দা করে পোস্ট করেছিলেন অরিজিৎ সিং। এক ভক্ত ক্ষুব্ধ হয়ে 'ঘৃণা' জানালে অরিজিৎ জবাবে বললেন, "আমার সব গান মুছে ফেলুন, কিন্তু মত বদলাবে না।"
সাফদরজং হাসপাতালে ভর্তি সোনম ওয়াংচুককে অন্য হাসপাতালে স্থানান্তরের দাবিতে দিল্লি হাই কোর্টে আবেদন করেছেন তাঁর স্ত্রী। এদিকে সোনমের সমর্থনে অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা দিয়েছে এসএফআইয়ের দুই শীর্ষ নেতা।
২১ দিন ধরে অনশনে থাকা সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাইকোর্টের নির্দেশে তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করাল দিল্লি পুলিশ। যন্তর-মন্তরে সাময়িক উত্তেজনা ছড়ায়।
দিল্লির লালকেল্লা, সচিবালয় ও দুটি স্কুলে বোমা থাকার হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য। পুলিশ, বম্ব স্কোয়াড ও স্নিফার ডগের তল্লাশির পর কোনও বিস্ফোরক না মেলায় ঘটনাকে ভুয়ো হুমকি বলে জানিয়েছে পুলিশ।