Cockroach Janata Party

Cockroach Janata Party

চার মাসেই ভাঙন ককরোচ জনতা পার্টিতে, নতুন দল গড়ে ‘বিক্রি’র অভিযোগ মণীশের

ককরোচ জনতা পার্টিতে ভাঙনের সুর। নিট আন্দোলনের অন্যতম মুখ মণীশ ব্রহ্মভট্ট নতুন দল গড়ে সংগঠন ‘বিক্রি’ ও আন্দোলনের রাজনীতিকরণের অভিযোগ তুলেছেন।

স্কুলে ঢুকতে এবার প্রধানের অনুমতি বাধ্যতামূলক! CJP-র পরিদর্শন কর্মসূচির মাঝেই রাজস্থানে কড়া নির্দেশ

সরকারি স্কুলের বেহাল দশা খতিয়ে দেখতে CJP-র ‘School Thik Karo’ কর্মসূচির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজস্থানে নতুন নির্দেশ। প্রধানের অনুমতি ছাড়া বহিরাগতদের স্কুলে প্রবেশ নিষিদ্ধ।

অবসরপ্রাপ্ত কর্মীর-র ছেলে বিদেশে পড়তে গেলেন কী ভাবে? এবার টার্গেট অভিজিৎ দীপকের বাবা! তদন্তের দাবি

অভিজিৎ দীপকের বাবার আয়-সম্পত্তি থেকে সিজেপির তহবিল—একাধিক বিষয় নিয়ে RTI আবেদন ঘিরে নতুন বিতর্ক। নির্বাচন কমিশন ও জিএসটি কর্তৃপক্ষের কাছেও তদন্তের দাবি উঠেছে।

এ বার কলকাতাতেও কর্মসূচির পরিকল্পনা ‘ককরোচ’দের! পুলিশের কাছে গেল অনুমতির ইমেল

দিল্লির পর এ বার কলকাতায়ও কর্মসূচির ডাক সিজেপি-র। শুক্রবার কলেজ স্কোয়্যার থেকে মিছিলের পরিকল্পনা। পুলিশের কাছে অনুমতি চেয়ে ইমেল পাঠালেন দেদীপ্য গঙ্গোপাধ্যায়

ছাত্র আন্দোলনের চাপে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বার্তা মোদির, ধর্মেন্দ্রর ইস্তফা নিয়ে মুখে কুলুপ

যন্তর মন্তরের লাগাতার আন্দোলনের মধ্যেই প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক আদালতের ঘোষণা মোদীর। তরুণদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেও শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে নীরব প্রধানমন্ত্রী।

যন্তর মন্তরে ফের উত্তাল ‘ককরোচ’! গাড়িতে চড়ে বিক্ষোভ, বুধবারের ৬ ছবিতে দেখুন আন্দোলনের ছবি

বুধবারও যন্তর মন্তরে ফের উত্তাল ককরোচ জনতা পার্টির বিক্ষোভ। গাড়ির ওপর চড়ে, প্ল্যাকার্ড হাতে হাজার হাজার সমর্থকের স্লোগান। ৬ ছবিতে দেখুন দিনের আন্দোলন।

‘আমার সব গান মুছে ফেলুন, মত বদলাবে না’, পড়ুয়াদের পাশে অরিজিৎ! ভক্তকে সপাটে জবাব

পড়ুয়াদের ওপর লাঠিচার্জের নিন্দা করে পোস্ট করেছিলেন অরিজিৎ সিং। এক ভক্ত ক্ষুব্ধ হয়ে 'ঘৃণা' জানালে অরিজিৎ জবাবে বললেন, "আমার সব গান মুছে ফেলুন, কিন্তু মত বদলাবে না।"

যন্তর মন্তরে লাঠিচার্যের ভিডিও দেখল না সুপ্রিম কোর্ট, ‘সময় নষ্ট করবেন না’ বলে আর্জি খারিজ

ককরোচ পার্টির বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের মামলা খারিজ। ভিডিও দেখতে অস্বীকার করে প্রধান বিচারপতি বললেন, "আমাদের সময় নষ্ট করবেন না।"

‘বাচ্চাদের উপর এমন অত্যাচার দেখে রাগে ফুঁসছি’, দিল্লী পুলিশের লাঠিচার্জ নিয়ে মুখ খুললেন নাসিরুদ্দিন

পড়ুয়াদের ওপর লাঠিচার্জ নিয়ে এ বার সরব নাসিরুদ্দিন শাহ। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, "রাগে ফুঁসছি। আপনারা লড়তে থাকুন।" আন্দোলনকারীদের পাশে বর্ষীয়ান অভিনেতা।

অনশনের ২৭তম দিনেও অনড় সোনম! মাঝরাতে আইসিইউ-তে তাঁকে দেখতে গেলেন নড্ডা ও জিতেন্দ্র

মেদান্তার আইসিইউতে অনশনরত সোনম ওয়াংচুককে দেখতে মাঝরাতে হাসপাতালে গেলেন জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। তবুও অনশন ভাঙছেন না তিনি। সংসদে তোলপাড় চলছে।

যন্তর মন্তরে পুলিশি হামলা ও নিট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে সরব বিরোধীরা, মুলতুবি লোকসভা ও রাজ্যসভা!

যন্তর মন্তরে পুলিশি লাঠিচার্জ ও নিট প্রশ্নফাঁসের জেরে বুধবারও অচল সংসদ। স্পিকারের অনুরোধ উপেক্ষা করে বিরোধীদের বিক্ষোভ। মিনিটের মধ্যে মুলতুবি দুই কক্ষ।

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে বিক্ষোভ, যন্তর মন্তরে বাড়ছে ভিড়, সংসদ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা!

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বাড়ছে বিক্ষোভকারীদের ভিড়। সংসদ অভিযান ঠেকাতে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তা, রাজনৈতিক চাপ বাড়ছে কেন্দ্রের উপর।

‘আমি বন্দি!’ অনশনের ২২তম দিনে হাসপাতাল থেকে চিঠি লিখলেন সোনম ওয়াংচুক, দেশজুড়ে শোরগোল

'আমি বন্দি!' হাসপাতালের বিছানা থেকে নিজের হাতে চিঠি লিখলেন সোনম ওয়াংচুক। ২০ জুলাইয়ের মিছিলকে 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন' বলে আহ্বান, দেশজুড়ে শোরগোল।

যন্তরমন্তরে জনস্রোত, লাখো ‘ককরোচ’এর শক্তি প্রদর্শন! ধর্মেন্দ্রর পদত্যাগ দাবিতে উত্তাল হল দিল্লি

ককরোচ জনতা পার্টির ডাকে যন্তরমন্তরে বিক্ষোভ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে দিল্লিতে শক্তি প্রদর্শন, আন্দোলনকে সমর্থন সোনম ওয়াংচুকের।

ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল বন্ধ ঘিরে বিতর্ক! কেন্দ্র ও এক্সকে নোটিস দিল দিল্লি হাই কোর্ট

ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল বন্ধ নিয়ে দিল্লি হাই কোর্টে মামলা। কেন্দ্র ও এক্সকে নোটিস দিয়ে অ্যাকাউন্ট বন্ধের কারণ জানতে চাইল আদালত।

‘Cockroach Janata Party’ নিয়ে বিস্ফোরক পোস্ট র‍্যাপার স্যান্টি শর্মা-র, তোপ অনলাইন রাজনীতিতে

Cockroach Janata Party নিয়ে বিস্ফোরক মন্তব্য স্যান্টি শর্মা (Santy Sharma)-র। অনলাইন প্রোপাগান্ডা ও ডিজিটাল আন্দোলন নিয়ে সরব র‍্যাপার।

‘ককরোচ জনতা পার্টি’র X হ্যান্ডল নিষিদ্ধ করাকে ‘ভয়াবহ, অবিবেচক সিদ্ধান্ত’ বললেন শশী থারুর

ককরোচ জনতা পার্টির X অ্যাকাউন্ট ব্লকে ক্ষুব্ধ শশী থারুর। গণতন্ত্রে ভিন্নমত ও যুবসমাজের মতপ্রকাশের অধিকার নিয়ে প্রশ্ন তুললেন তিনি।