নয়াদিল্লি: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party)। বুধবারও যন্তর মন্তরে (Jantar Mantar) হাজার হাজার সমর্থক ও পড়ুয়া জড়ো হন। কেউ গাড়ির ওপর চড়ে স্লোগান দেন, কেউ হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবি জানান। নিট (NEET) প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও কড়া ব্যবস্থার দাবিতে এই বিক্ষোভ ক্রমশই জোরদার হচ্ছে। বুধবারের বিক্ষোভের ৬টি ছবিতে ধরা পড়ল তারই প্রমাণ।

ছবি ১: ককরোচ জনতা পার্টির সমর্থকরা যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন একটি গাড়ির ওপর উঠে পড়েন। তাঁদের হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান।

ছবি ২: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভরত পড়ুয়া ও সমর্থকরা। হাতে প্ল্যাকার্ডে লেখা— “We Want Justice”।

ছবি ৩: বুধবার হাজার হাজার পড়ুয়া ও ককরোচ জনতা পার্টির সমর্থক যন্তর মন্তরে পৌঁছে নিট প্রশ্নফাঁসের ঘটনায় পদত্যাগ ও কড়া ব্যবস্থার দাবি জানান।

ছবি ৪: ককরোচ জনতা পার্টির এক সমর্থক গাড়ির ওপর উঠে বিক্ষোভ করছেন। পিছনে দেখা যাচ্ছে বিশাল জনসমুদ্র।

ছবি ৫: বুধবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সমর্থকদের ঢল। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান— “Education Minister Resign”।

ছবি ৬: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে পরীক্ষায় অনিয়মের অভিযোগে বুধবারও যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে যান ককরোচ জনতা পার্টির সমর্থকরা।
উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে গত কয়েকদিন ধরেই দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। সোমবারের সংসদ অভিযানের পর এই বিক্ষোভ আরও জোরদার হয়েছে। বুধবারের এই ছবিগুলোই জানান দিচ্ছে, আন্দোলন এখনও স্তিমিত হয়নি, বরং আরও বেগবান হচ্ছে।



