Amit Shah

Amit Shah

আচমকা অসুস্থ অমিত শাহ, বাতিল একাধিক কর্মসূচি!

কর্নাটক সফরের মাঝেই অসুস্থ অমিত শাহ। খাদ্যে বিষক্রিয়ার কারণে হুবলি ও বেলগাভির কর্মসূচি বাতিল করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রহ্লাদ জোশী জানালেন, এখন সুস্থ আছেন তিনি।

মাওবাদ দমনের পর এবার মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’, ৩ বছরের ব্লুপ্রিন্ট জানালেন অমিত শাহ

মাওবাদ দমনের পর এবার মাদককে বড় চ্যালেঞ্জ হিসেবে বেছে নিল কেন্দ্র। অমিত শাহ জানালেন, আগামী তিন বছর দেশজুড়ে চলবে মাদকবিরোধী প্রচার ও সচেতনতা অভিযান।

১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ শেষ করেছে বঙ্গের বিজেপি সরকার, শুভেন্দুকে প্রশংসায় ভরালেন শাহ!

বাংলায় বিজেপি সরকারের ১০০ দিন পূর্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজের প্রশংসায় অমিত শাহ। ৪৩ শতাংশ প্রতিশ্রুতি পূরণের দাবি, BSF-SSB-র জমি ও প্রশাসনিক তৎপরতার কথাও বললেন শাহ।

সীমান্তে নজর, ২০ অগস্ট থেকে তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়

ফের উত্তরবঙ্গে অমিত শাহ। ২০ থেকে ২২ অগস্টের সম্ভাব্য সফরে সীমান্ত নিরাপত্তা, চিকেনস নেক, চোরাচালান, নতুন ফৌজদারি আইন ও কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বৈঠকের সম্ভাবনা।

‘গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, নাকি জানতেনই না?’ অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ রাহুলের

পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে সংসদে অমিত শাহের সরাসরি জবাব দাবি করলেন রাহুল গান্ধী। তাঁর প্রশ্ন, পুলিশি গুলি ও লাঠিচার্জের অনুমোদন দিয়েছিলেন কি স্বরাষ্ট্রমন্ত্রী?

বিরোধীদের চাপে পিছু হটল কেন্দ্র, যন্তর মন্তর ইস্যুতে সংসদে বিবৃতি দেবেন অমিত শাহ

যন্তর মন্তরে ছাত্রবিক্ষোভে পুলিশি বলপ্রয়োগের অভিযোগ ঘিরে বিরোধীদের লাগাতার বিক্ষোভের পর অবশেষে সংসদে বিবৃতি দিতে প্রস্তুত অমিত শাহ। কেন্দ্রের এই সিদ্ধান্ত জানালেন কিরেন রিজিজু।

ছাত্রদের উপর ‘হিংসার দায়’ স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে আসার সাহস নেই, রাহুলের নিশানায় অমিত শাহ!

দিল্লিতে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে বৈঠকের পর রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগ। ছাত্রদের উপর হিংসার জন্য অমিত শাহকে দায়ী করে সংসদে জবাবদিহির দাবি তুললেন লোকসভার বিরোধী দলনেতা।

‘দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাম’, অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার অমিত শাহর

লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে সম্মানিত অজিত ডোভাল। পুণেতে পুরস্কার তুলে দিয়ে অমিত শাহ বলেন, দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

দিল্লির ছাত্র বিক্ষোভে পুলিশি অভিযানের দায় অমিত শাহর, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাইলেন রাহুল গান্ধী

দিল্লির ছাত্র বিক্ষোভে পুলিশি অভিযানের ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

সংসদে NEET বিতর্কে শাহকে তীব্র আক্রমণ রাহুলের, ‘অসংসদীয়’ মন্তব্য বলছে বিজেপি; রেকর্ড থেকে বাদ দিলেন স্পিকার

NEET-UG ২০২৬ নিয়ে লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে শুরু তীব্র বাকযুদ্ধ। ‘Student, Idiot and Andh Bhakt’ মন্তব্যে আপত্তি তুলে তা রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার ওম বিড়লা।

‘পাঁচ দশক এগিয়ে দেশকে পথ দেখিয়েছে বাংলা’, শব্দলোক উদ্বোধনে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রশংসায় অমিত শাহ

ন্যাশনাল লাইব্রেরিতে ‘শব্দলোক’-এর উদ্বোধনে বাংলা ভাষা ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করলেন অমিত শাহ। মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলা বহু দশক ধরে দেশকে নেতৃত্ব দিয়েছে।

অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ, ‘এই মুহূর্তটা চিরস্মরণীয় হয়ে থাকবে’

অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর আবেগঘন বার্তা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেন হয়েছিল এই বৈঠক, কী লিখলেন অভিনেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী, জানুন বিস্তারিত।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী, মোদি-শুভেন্দুর শ্রদ্ধা; কলকাতায় আজ অমিত শাহ

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীতে মোদি ও শুভেন্দুর শ্রদ্ধা। কলকাতায় আজ আসছেন অমিত শাহ। ইকো পার্ক, মুরলীধর সেন লেন-সহ একাধিক স্থানে বিজেপির কর্মসূচি।

অমিত শাহের কলকাতা সফর: শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তীতে ইকোপার্কে ভিত্তিপ্রস্তর, কী কী কর্মসূচি?

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে কলকাতায় আসছেন অমিত শাহ। ভবানীপুরে শ্রদ্ধা নিবেদন, ইকোপার্কে ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর ও বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানে যোগ দেবেন।

‘আমরাই আসল সনাতনী’, ভোটের জন্যই রামকে ব্যবহার করে বিজেপি, শাহকে আক্রমণ কেজরিওয়ালের

রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি ইস্যুতে অমিত শাহ ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অরবিন্দ কেজরিওয়াল। রামের নামে ভোট চাওয়ার অভিযোগ তুলে আম আদমি পার্টিকে ‘আসল সনাতনী’ দল বলে দাবি।

অমিত শাহর সঙ্গে বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে নতুন সমীকরণের জল্পনা তুঙ্গে

সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহর সাক্ষাৎ ঘিরে দিল্লিতে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। বৈঠকের পর নতুন সমীকরণ ও সংসদীয় অঙ্ক নিয়ে শুরু হয়েছে আলোচনা।

অমিত শাহকে ‘কুরুচিকর আক্রমণ’-এর অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চেয়ে থানায় বিজেপি

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অমিত শাহকে কুরুচিকর আক্রমণের অভিযোগ তুলে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের বিজেপির। গ্রেফতারির দাবিও জানানো হয়েছে।

হাওড়ায় আমুলের মেগা কারখানার উদ্বোধন চলতি সপ্তাহেই, আসতে পারেন অমিত শাহ

হাওড়ায় আমুলের নতুন কারখানার উদ্বোধন চলতি সপ্তাহেই। অনুষ্ঠানে অমিত শাহ উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর, বাড়ছে জল্পনা।

অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে জোর জল্পনা, কী বার্তা দিল দিল্লির এই সাক্ষাৎ?

অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা। কেন্দ্র-রাজ্য সম্পর্ক, প্রশাসন ও রাজনৈতিক সমীকরণ নিয়ে কী আলোচনা হল?

‘স্বেচ্ছায় দেশ ছাড়লে ব্যবস্থা নয়’, অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে বড় বার্তা অমিত শাহের

অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে বড় বার্তা অমিত শাহের। স্বেচ্ছায় ভারত ছাড়লে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।

‘মমতার জমানায় প্রতিদিন অনুপ্রবেশ হত’! সীমান্ত সুরক্ষায় শুভেন্দুর পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ

অনুপ্রবেশ রুখতে শুভেন্দুর পদক্ষেপের প্রশংসা করলেন অমিত শাহ। বিএসএফকে জমি হস্তান্তর ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর।

জনবিন্যাস নিয়ে কেন্দ্রের নজর, অনুপ্রবেশের প্রভাব খতিয়ে দেখতে উচ্চস্তরীয় কমিটি গঠনের ঘোষণা শাহর

জনবিন্যাস ও অনুপ্রবেশের প্রভাব খতিয়ে দেখতে উচ্চস্তরীয় কমিটি গঠনের ঘোষণা অমিত শাহর। জাতীয় নিরাপত্তা ও সামাজিক প্রভাব থাকবে আলোচনায়।

জুনেই বঙ্গ সফরে অমিত শাহ, সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যুতে বাড়ছে রাজনৈতিক তাৎপর্য

অমিত শাহ জুনে পশ্চিমবঙ্গ সফরে আসছেন। সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ও বিএসএফের সঙ্গে বৈঠক ঘিরে বাড়ছে রাজনৈতিক জল্পনা।

‘জিরো টলারেন্স’ বার্তা শাহের, পাকিস্তান-বাংলাদেশ সীমান্তে আসছে স্মার্ট বর্ডার নজরদারি

অনুপ্রবেশে জিরো টলারেন্স নীতি ঘোষণা অমিত শাহের। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে স্মার্ট বর্ডার গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর নজরদারির পরিকল্পনা।

অমিত শাহকে ‘হুমকি’? অভিষেকের বিরুদ্ধে সাইবার থানায় এফআইআর ঘিরে চাঞ্চল্য

অমিত শাহকে হুমকির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর। রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য।