Travel Destination: দেশের সেরা তিনটি গন্তব্য, গরমের ছুটিতে বেছে নিন পছন্দের ডেস্টিনেশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরমের ছুটিতে দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান! দেশেই রয়েছে এমন কয়েকটি গন্তব্য। জেনে নিন ভারতের সেরা কয়েকটি পর্যটন কেন্দ্রের নাম। ভারত বৈচিত্র্যময় দেশ। ঘুরতে যাওয়ার জন্য ভালো জায়গার অভাব হবে না। তবে আজ খোঁজ রইল তিনটি গন্তব্যের-

আরও পড়ুন: দার্জিলিং-কালিম্পং ভুলে ঘুরে আসুন এই পাহাড়ি গ্রামে, এখান থেকেই দেখা যায় সিকিম, ভুটান, তিব্বত

দেশের সেরা তিনটি গন্তব্য, ঘুরে আসুন গরমের ছুটিতে
দেশের সেরা তিনটি গন্তব্য, ঘুরে আসুন গরমের ছুটিতে

শিলং- মেঘালয়ের এই শহর পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। হাওয়াবদল করতে চাইলে এখানে চলে আসতে পারেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত শিলং। বিমানপথে এবং রেলপথে- উভয়ভাবেই যাওয়া যাবে এই গন্তব্যে। খরচ পড়বে আনুমানিক ২৫ হাজার। এখানে ঘুরতে এলে আকর্ষণীয় স্থান- শিলং পিক, পুলিশ বাজার, সুইট ফলস, ওয়ার্ডস লেক।

দেশের সেরা তিনটি গন্তব্য, ঘুরে আসুন গরমের ছুটিতে

দেশের সেরা তিনটি গন্তব্য, ঘুরে আসুন গরমের ছুটিতে

গ্যাংটক: সিকিমের এই গন্তব্যের আবহাওয়া সারাবছরই মনোরম থাকে। ১৮৪২ সালে আঞ্চি মঠ গঠনের পর এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। প্রকৃতিপ্রেমী হলেন এখানে চলে আসুন। বাগডোগরা বিমানবন্দর থেকে কিংবা রেলপথে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যেতে পারেন। খরচ পড়বে প্রায় ৩০ হাজার টাকা।

দেশের সেরা তিনটি গন্তব্য, ঘুরে আসুন গরমের ছুটিতে
দেশের সেরা তিনটি গন্তব্য, ঘুরে আসুন গরমের ছুটিতে

সান্দাকফু: পশ্চিমবঙ্গেই রয়েছে অসাধারণ এক ডেস্টিনেশন। বছরের সবসময়েই প্রায় এখানে ঠাণ্ডা থাকে। তাই গরমের ছুটি কাটাতে এটি আদর্শ ঠিকানা। প্রাকৃতিক সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘা এই ঠিকানায় প্রধান আকর্ষণ। সান্দাকফু ঘুরতে এলে খরচ পড়বে আনুমানিক ১২ হাজার টাকা। বাগডোগরা বিমানবন্দর থেকে কিংবা রেলপথে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গন্তব্যে যেতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত