নজরবন্দি ব্যুরো: ব্যস্ততা ভুলে পরিবার কিংবা প্রিয় মানুষের সঙ্গে এক শান্ত নিরিবিলি জায়গায় ভ্রমণ করতে যাওয়ার প্ল্যান করছেন। কিন্তু কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না? তবে আজকের এই প্রতিবেদন আপনার জন্যই। দার্জিলিং, কালিম্পং নয়, চেনা ছকের বাইরে গিয়ে ঘুরে আসুন পেডং।
আরও পড়ুন: Suvendu Adhikari: জগদীপ ধনকড়ের মতো ভূমিকা দেখাতে পারেননি রাজ্যপাল, মন্তব্য শুভেন্দুর
কালিম্পং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত পেডং। দেবদারু, ওক, পাইন গাছের সবুজে ঘেরা এই পাহাড়ি গ্রাম। উত্তরবঙ্গের অন্যান্য পর্যটনকেন্দ্রের মত এখানে ভিড় না হলেও পর্যটকদের আনাগোনা রয়েছেই। এখানে আসলে নেপালি ও ভুটিয়া জনজাতির মানুষের আতিথেয়তায় মুগ্ধ হবেন।

দার্জিলিং-কালিম্পং ভুলে ঘুরে আসুন এই পাহাড়ি গ্রামে, বাজেট সাধ্যের মধ্যেই
এছাড়া চা বাগান, ঝর্নার অবিরাম বয়ে চলা জলের স্রোত এবং প্রাকৃতিক সৌন্দর্য মন ভালো করতে বাধ্য। আকর্ষণীয় বিষয় হল এখান থেকেই আপনি দেখতে পাবেন দার্জিলিং, সিকিম, ভুটান এবং তিব্বতের কিছু অংশ। এখানেই শেষ নয়! আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার দেখাও পেয়ে যেতে পারেন।

কীভাবে যাবেন?

রেলপথে যেতে হলে শিলিগুড়ির এনজেপি স্টেশন এবং আকাশপথে এলে বাগডোগরা বিমানবন্দর থেকে যেকোনও গাড়িতে গন্তব্যে পৌঁছাতে পারবেন। দূরত্ব মাত্র ১০০ কিলোমিটার। গাড়ি ভাড়া পড়বে ৩০০০ টাকার মধ্যেই। রাত্রিবাসের জন্য এখানে হোটেল বুক করতে পারেন।



