ইনসাফ যাত্রার পর কাল ব্রিগেড, এখান থেকেই কী শুরু হবে লোকসভার লড়াই?

DYFI Brigade: ১৬ বছর পর ফের ব্রিগেড চলোর ডাক দিয়েছে ডিওয়াইএফআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছরেই লোকসভার ভোট। তাই হাতিয়ার বেশি সময় নেই। লোকসভা ভোটকে পাখির চোখ করে শাসক বিরোধী সবাইনেমে পড়েছে রাজনীতির ময়দানে। পিছিয়ে নেই বামেরাও। আগামীকাল ব্রিগেড (Brigade)। লোকসভা ভোটে জনসমর্থন টানতেই সিপিএমের যুব সংগঠনের ডাকে এই সমাবেশ। ডি ওয়াই এফ এর পক্ষ থেকে কাজের দাবিতে এই সমাবেশে আসার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: মানুষের ভরসায় জিতব ডায়মণ্ড হারবারে, নতুন বছরে ‘তৃণমূল’ ইস্যুতে বিস্ফোরক নওশাদ

insaf

ডি ওয়াই এফ আই এর মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee) জানিয়েছেন, নতুন বাংলা গড়ার লক্ষ্যেই তাদের এই লড়াই। ইতিমধ্যেই মঞ্চ গড়ার কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। উত্তরবঙ্গ থেকে যে সমস্ত প্রতিনিধিরা ব্রিগেড সমাবেশে আসবেন তারা আজ থেকেই কলকাতায় অস্থায়ী ক্যাম্পে রাত্রি যাপন করবেন। আজ ক্রিকেট ময়দান ঘুরে দেখতে আসেন ডিওয়াইএফআই (DYFI) এর রাজ্য নেতৃত্ব।

ইনসাফ যাত্রার পর কাল ব্রিগেড, এখান থেকেই কী শুরু হবে লোকসভার লড়াই?
ইনসাফ যাত্রার পর কাল ব্রিগেড, এখান থেকেই কী শুরু হবে লোকসভার লড়াই?

রাজনৈতিক কারবারীদের অনুমান রবিবার মঞ্চ থেকেই সভা থেকেই নির্বাচনের রূপরেখা তৈরি করতে পারে লাল দল। উল্লেখ্য ১৬ বছর পর ফের ব্রিগেড চলোর ডাক দিয়েছে ডিওয়াইএফআই। শুরু থেকেই অনুমতি নিয়ে টানাপোড়েন চললেও বাম যুব নেতারা বলে আসছিলেন ব্রিগেড হবে ব্রিগেডেই। ইতিমধ্যে সমাবেশে যোগ দিতে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন।

ইনসাফ যাত্রার পর কাল ব্রিগেড, এখান থেকেই কী শুরু হবে লোকসভার লড়াই?

insaf2

তাঁদের থাকার জন্য মূলত তিনটি জায়গার ব্যবস্থা করা হয়েছে সংগঠনের তরফে। সূত্রের খবর, কৃষক সভার অফিস, সিটুর অফিসে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেডের মূল মুখ মীনাক্ষী হলেও বক্তা হিসাবে থাকবেন মহম্মদ সেলিম, আভাস রায় চৌধুরী, কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন