নজরবন্দি ব্যুরোঃ পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের পর এবার করোনা আক্রান্ত টলিউড অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান অভিনেত্রী। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
আরও পড়ুনঃ করোনা কাঁটায় জেরবার টলিউড, এবার আক্রান্ত পরমব্রত ও রুদ্রনীল
১০৭ নম্বর ওয়ার্ডে শিবিরে কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন যাদবপুরের সাংসদ।
এবার করোনা আক্রান্ত টলিউড অভিনেত্রী সাংসদ মিমি
কিন্তু পরে জানতে পারেন, কলকাতা পুরসভার অনুমতি ছাড়াই টিকাকরণ শিবিরটি চলছিল। এই অভিযোগে ভুয়ো আমলা দেবাঞ্জন দেবকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়ো টিকাকরণ নিয়ে দীর্ঘ মামলা এখনও চলছে।
সদ্য প্রকাশিত
মেষ রাশির আজকের রাশিফল – ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার
দিশা সালিয়ান মামলায় CBI-এর FIR, তদন্তে উঠে এল আদিত্য ঠাকরে, ডিনো মোরিয়া-সহ একাধিক নাম



