নজরবন্দি ব্যুরোঃ একের পর এক করোনা কাঁটায় জেরবার টলিউড। এবার করোনা আক্রান্ত হলে পরমব্রত চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরমব্রত জানান তাঁর অসুস্থতার কথা। আজ নিজের ট্যুইটারে একটি পোস্ট করেন পরমব্রত। সেখানে তিনি জানিয়েছেন করোনা আক্রান্ত হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ আয়োজক কমিটিতে করোনার থাবা, বাতিল কলকাতা চলচ্চিত্র উৎসব
লিখেছেন, “সবাইকে আপডেট করতে থাকব। এখন কেবল এটাই বলতে পারি, যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন এই ক’দিনে দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।” অপর দিকে করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা ও রাজনীতিক রুদ্রনীল ঘোষও। সোশ্য়াল মিডিয়ায় নিজের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা। সেইসঙ্গে সম্প্রতি যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি।
প্রসঙ্গত, প্রসঙ্গত গতকাল নন্দন চত্বরে শিশির মঞ্চে আয়োজিত হয়েছিল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, ইন্দ্রনীল সেনরা।
করোনা কাঁটায় জেরবার টলিউড, এবার আক্রান্ত পরমব্রত ও রুদ্রনীল
উপস্থিত ছিলেন নন্দন চত্বরের বহু কর্মী, এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সকলের জন্যই উদ্বেগের কারণ। গোষ্ঠী সংক্রমণ হচ্ছে ওমিক্রনে। রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি আসতেই পারেননি এদিনের সাংবাদিক বৈঠকে।



