জেনে নিন কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জেনে নিন কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া। ফেব্রুয়ারি মাস পেরিয়ে মার্চ মাস শুরু হয়েছে।এই মার্চের শুরু থেকেই তাপমাত্রা উর্দ্ধমূখী।বসন্তেই গরম অনুভূত হতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। কলকাতায় গত গত শনি ও রবিবার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটা গত পাঁচ বছরের মধ্যে ফেব্রুয়ারির সর্বোচ্চ। আজ মঙ্গলবার সকালও ছিল কুয়াশাচ্ছন্ন।সল্টলেক, নিউটাউন এবং কলকাতা বিমানবন্দর আশেপাশের অঞ্চলগুলি ছিল একেবারে কুয়াশায় ঘেরা।

আরও পড়ুনঃপোস্টাল ব্যালটে কারচুপির সম্ভাবনার কথা জানিয়ে নগরপালকে চিঠি দিল গেরুয়া শিবির।

মঙ্গলবার ভোর ৬ টার পরে দৃশ্যমানতা নেমে গেছে ২৫ মিটারে। যার প্রভাব পড়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরেও। বেশ কয়েকটি বিমান অনেক দেরিতে ওঠা নামা করছে। এমনকি খুব কম দৃশ্যমানতা ফলে রাস্তায় গাড়ি চালানো খুব কঠিন ছিল। ঘন কুয়াশার ফলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়।

কুয়াশা বাড়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার ভোর সারে ৫ টা নাগাদ দৃশ্যমানতা প্রায় 25 মিটারে। যার ফলে গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মঙ্গলবার সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ২৪ শতাংশ।

জেনে নিন কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া। সারাদিন অনেক জায়গায় কিছুটা মেঘলাচ্ছন্ন আকাশ থাকার সম্ভবনা রয়েছে। তবে কোথাও কোনও বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা আরও বাড়বে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর